সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে মিরতিংগা চা বাগানে দূর্গাপুজার বোনাস ও বকেয়ার দাবিতে ১,০১৭ শ্রমিকের অবস্থান ধর্মঘট মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখায় মৃত্যুর দাবি ২০ লক্ষ টাকা প্রদান চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য ভানুগাছ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী আফরোজ উদ্দিনের ইন্তেকাল কমলগঞ্জে আদালতের নিষেধাজ্ঞার জমিতে ধান কাটাকে কেন্দ্র করে হামলার অভিযোগ কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ

জাপানের সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে বাংলাদেশ শোক পালন

  • প্রকাশিত : শুক্রবার, ৮ জুলাই, ২০২২
  • ৫৬৩ বার দেখা হয়েছে

অনলাইন ডেক্স নিউজ।।

কক্সবাজার বেড়াতে আশা তরুণীর মৃত্যুতে আটক দুই বন্ধু   

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের মৃত্যুতে বাংলাদেশে আগামীকাল শনিবার এক দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে।

আজ ৮ই জুলাই শুক্রবার মন্ত্রিপরিষদবিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশের অকৃত্রিম বন্ধু জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের মৃত্যুতে আগামী ৯ই জুলাই বাংলাদেশে এক দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে।

এ উপলক্ষে বাংলাদেশের সকল সরকারী-বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সকল সরকারী-বেসরকারি ভবন ও বিদেশস্থ বাংলাদেশ মিশনসমুহে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। 

তিনি আরোও বলা হয় যে, জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের বিদেহী আত্মার শান্তি কামনায় শনিবার বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

এদিকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিনজো আবের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এর আগে শুক্রবার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে ইয়ামাতো সাইদাইজি স্টেশনের সামনে বক্তব্য দিচ্ছিলেন আবে। সে সময় তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়।

ঘটনার পরপর অচেতন অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়। তার বুক থেকে রক্ত ঝরছিল। পরে তিনি হাসপাতালে মারা যান। ৬৭ বছর বয়সী এ নেতা দীর্ঘ দিন ধরে আন্তরিকতা সাথে জাপানের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd