সংবাদ শিরোনাম :
ভানুগাছ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী আফরোজ উদ্দিনের ইন্তেকাল কমলগঞ্জে আদালতের নিষেধাজ্ঞার জমিতে ধান কাটাকে কেন্দ্র করে হামলার অভিযোগ কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস

ভানুগাছ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী আফরোজ উদ্দিনের ইন্তেকাল

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৮ বার দেখা হয়েছে

এম. ইসলাম,
কমলগঞ্জ প্রতিনিধি::
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজারের বিশিষ্ট কাটা কাপড় ব্যবসায়ী ও হাজী আফরোজ উদ্দিন শপিং কমপ্লেক্সের স্বত্বাধিকারী হাজী আফরোজ উদ্দিন (৭৫) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

২৯শে সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টার দিকে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী,৩ ছেলে ২ মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি দীর্ঘদিন ভানুগাছ বাজারে কাটা কাপড়ের ব্যবসার সঙ্গে যুক্ত হাজী আফরোজ উদ্দিন ব্যবসায়ী মহলে পরিচিত ছিলেন। স্থানীয়দের কাছে তিনি ধর্মপ্রাণ, নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী, হাস্যোজ্জ্বল ও সদালাপী মানুষ হিসেবে পরিচিত ছিলেন।

তার ছেলেরা দেশের বাইরে অবস্থান করছেন। তারা দেশে ফেরার পর মরহুমের জানাজার নামাজের সময় নির্ধারণ করা হবে। জানাজার সময় ও স্থান পরবর্তীতে জানানো হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

তার ইন্তেকালের খবরে ভানুগাছ বাজারের ব্যবসায়ী মহল, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

মহান আল্লাহ তাআলা মরহুম হাজী আফরোজ উদ্দিনকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd