1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মানববন্ধন,পরিকল্পিত হত্যার অভিযোগ জাল দলিল বানিয়ে নামজারির অভিযোগ, প্রাণনাশের শঙ্কায় জসিম উদ্দিন কমলগঞ্জে চৈত্রঘাট-আমরতল-দেওড়াচড়া সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি কমলগঞ্জে “ব্রাজিলকে হারিয়ে’ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কমলগঞ্জে এক একর জমির অভাবে ঝুলে আছে বর্জ্য শোধনাগার প্রকল্প শতাধিক নেতাকর্মী নিয়ে শ্রীমঙ্গলের সমাবেশে, মোসারফ শ্রীমঙ্গলে বৃষ্টির মধ্যে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান, ফ্যামিলি কার্ড বিতরণ প্রধানমন্ত্রী শ্রীমঙ্গল আগমন উপলক্ষে জনসভা সফল করতে কমলগঞ্জ প্রেসক্লাবে মতবিনিময় কমলগঞ্জে তাঁত বোর্ডের ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান কমলগঞ্জে মরহুম আবদুল মুমিন (আলাল মিয়া) স্মরণে দোয়া মাহফিল ও শিরনী বিতরণ

কমলগঞ্জে গাছ চোরদের হামলায় কালাছড়া বিট কর্মকর্তা আহত

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ৭৮৫ বার দেখা হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধি::

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় গাছচোরদের হামলায় কালাছড়া বনবিট কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন।

আজ (২১শে জুলাই) বৃহস্পতিবার বিকালে কালাছড়া বনবিটের ভেড়াছড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।

তবে স্থানীয় ও বনবিভাগ সূত্রে জানা যায় যে, কমলগঞ্জ সদর ইউনিয়নের পশ্চিম ভেড়াছড়া গ্রামের শামদ আলীর ছেলে এলাকার গাছচোর হোসেন আলী ও রহমান মিয়ার ছেলে মুসলিম মিয়ার নেতৃত্বে কালাছড়া বনবিট এলাকা থেকে গাছ কেটে পাচারের উদ্দেশ্যে স্থানীয় একটি ছড়ায় স্তূপ করে রাখে।

গোপন সংবাদ পেয়ে কালাছড়া বনবিট কর্মকর্তা জনাব আনোয়ার হোসেনের নেতৃত্বে স্থানীয় ভিলেজারসহ চোরাইকৃত গাছের খন্ডাংশ উদ্ধারে গেলে অতর্কিত ভাবে বনদস্যু 

আলী হোসেনের নেতৃত্বে প্রায় (৭ থেকে ৮) জন বনবিভাগের লোকজনের উপর লাঠি ও দা দিয়ে হামলা চালায়।

এসময়ে হামলায় হোসেন আলীর দায়ের কূপে বিট কর্মকর্তা আলেয়ার হোসেন মারাত্মক ভাবে আহত হন।

আহত বিট কর্মকর্তাকে এলাকাবাসী উদ্ধার করে প্রথম কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে মৌলভীবাজার সদর হাসপাতাল এবং পরবর্তীতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এবিষয়ে লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা শহীদুল ইসলাম গাছ চোরদের হামলায় বিট কর্মকর্তা আহত হবার কথা স্বীকার করে বলেন যে, গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য উনাকে নিয়ে সিলেট যাচ্ছি।

এবিষয়ে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী সহকারী বন সংরক্ষক শ্যামল কুমার মিত্র ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন যে, ভেড়াছড়া এলাকার চিহ্নিত গাছচোর হোসেন গং এর আগেও একজন কর্মকর্তাকে হামলা করে আহত করে। তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে।

তিনি আরও বলেন যে, ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশ ও র‍্যাব ঘটনাস্থলে পৌছায়। এ ঘটনায় আইনি পদক্ষেপ গ্রহণে প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed