সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

কমলগঞ্জে খ্রিস্টান মিশনারী স্কুল শিক্ষকের লাশ পুকুর থেকে উদ্ধার

  • প্রকাশিত : শনিবার, ২৩ জুলাই, ২০২২
  • ৭৫৫ বার দেখা হয়েছে

ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া চলে গেলেন না ফেরার দেশ

কমলগঞ্জ প্রতিনিধি::
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের মদনমোহনপুর চা বাগানের খ্রিস্টান লাইনের মিশনারী কমিউনিটি স্কুলের শিক্ষক রঞ্জিত রাফায়েল মান্ডা (৩৭) এর লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ (২৩শে জুলাই) শনিবার দুপুরে মাধবপুরের হাজারিবাগ গারুটিলার খ্রিস্টান পল্লীর একটি পুকুর থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত রঞ্জিত খ্রিস্টান পল্লীর আমেন আমরোশ মান্ডা ও সাবেক ইউপি সদস্যা পারুল কুরাইয়ার বড় ছেলে।

তবে এবিষয়ে পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায় যে, গত বৃহস্পতিবার ২১শে জুলাই রাতে বন্ধু পৌলিনুস মান্ডার ছেলের জন্মদিনের অনুষ্ঠানে যোগদান করেন রঞ্জিত রাফায়েল মান্ডা। কর্মস্থল মদনমোহনপুর চা বাগানের মিশনারী কমিউনিটি স্কুল থেকে নিজের বাইক নিয়ে ওই অনুষ্ঠানে সে যোগদান করে। তাই তার পরিবারের কেউ জানতো না সে কর্মস্থল থেকে ওই অনুষ্ঠানে যোগদানের কথা। এভাবেই কেটে যায় শক্রবার।

 এ সময়ের মধ্যে তার পরিবারের সদস্যরা জানতো না সে কোথায়। তার স্ত্রী মিশনারী স্কুলের শিক্ষিকা টেনিংয়ে রয়েছে রাজশাহীতে। ছোট ভাই মেকলি মান্ডা থাকেন ঢাকা ধানমন্ডিতে।
শুক্রবার রাতে অসুস্থতার কারণে তিনি বাড়ি ফিরে। শনিবার সকালে বন্ধু পৌলিনুস মান্ডার বাড়ির পুকুরে ভাসমান অবস্থায় মিলে রঞ্জিতের মরদেহ। খবর পেয়ে কমলগঞ্জ থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরা দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে পাঠানো হয়।

তবে এবিষয়ে প্রত্যক্ষদর্শীরা জানান যে, রঞ্জিতের দেহ বিকৃত হলেও তার ঘাড়ে আঘাত ও দাত ছিলো ভাঙ্গা। মুখমন্ডল ও চোখে আঘাতের চিহ্ন স্পষ্ট ছিল। রঞ্জিতের ব্যবহৃিত মোটরসাইকেল ছিল তার বন্ধু পৌলিনুস মান্ডার আঙিনায়। বন্ধুর ঘরে ছিল রঞ্জিতের ব্যবহৃিত মোবাইল ফোন এবং সাইট ব্যাগটিও।

মৃত রঞ্জিতের মা স্থানীয় মাধবপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্যা পারুল কুরাইয়া বলেন যে, আমার ছেলেকে পরিকল্পিত হত্যা করা হয়েছে। পানিতে ডুবে রঞ্জিতের মৃত্যুর ঘটনাটি স্থানীয়রা রহস্যজনক বলে মনে করছেন।

তবে এ বিষয়ে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়ারদৌস হাসান বলেন যে, পুলিশী তদন্ত চলছে। জন্মদিনের অনুষ্ঠানে যারা ছিলেন তাদের সাথে কথা বলে ঘটনার কারণ জানার চেষ্টা করছে পুলিশ।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd