সংবাদ শিরোনাম :
মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখায় মৃত্যুর দাবি ২০ লক্ষ টাকা প্রদান চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য ভানুগাছ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী আফরোজ উদ্দিনের ইন্তেকাল কমলগঞ্জে আদালতের নিষেধাজ্ঞার জমিতে ধান কাটাকে কেন্দ্র করে হামলার অভিযোগ কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলর মূল্য কমেছে

  • প্রকাশিত : শনিবার, ৬ আগস্ট, ২০২২
  • ৮০০ বার দেখা হয়েছে

মৌলভীবাজারে তেলবাহী ট্রেনের ৭টি বগি লাইনচ্যুত : লাইন মেরামত ও উদ্ধার কাজ চলছে

অনলাইন ডেস্ক নিউজ::

তেলের দাম বিশ্ববাজারে কমেছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দর কমে গত সপ্তাহ শেষ হয়েছে। ৮৯ ডলার করে প্রতি ব্যারেলের মূল্য কমেছে।

এ বিষয়ে (ব্লুমবার্গ) জানিয়েছে যে, চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর ঊর্ধ্বমুখী হচ্ছিল তেলের দাম। গত এপ্রিল মাসের প্রথম সপ্তাহেই তেল নিয়ে সংকট প্রকট হতে শুরু করেছিল। তবে এবার গত ছয় মাসের মধ্যে এত নিম্নমুখী হলো তেলের দাম। 

তবে বর্তমানে মন্থর বিশ্ব অর্থনীতি নিয়ে উদ্বিগ্ন বিনিয়োগকারীরা। এরই মধ্যে শিল্প কার্যক্রমও কমে যাওয়ায় বিশ্বব্যাপী জ্বালানি পণ্যটির চাহিদাও কমেছে। তাই তেলের মূল্যও কমেছে।

তবে মাত্র ২মাস আগেও ব্যারেলপ্রতি তেলের মূল্য

ছিল প্রায় ১২০ ডলারের ওপরে। তবে ধীরে ধীরে জ্বালানি পণ্যটির মূল্য কমছে। তবে সাম্প্রতিক সময়ে তেল উৎপাদনকারী দেশগুলোতে উৎপাদন বেড়েছে। এতে বিশ্বজুড়ে তেলের চাহিদা কমেছে। এ ছাড়াও সময় যত গড়াচ্ছে, বৈশ্বিক অর্থনৈতিক মন্দার শঙ্কা ততই বাড়ছে। এর ফলে তেলের দর কমছে।

গত বৃহস্পতিবার ইউএস বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডাব্লিউটিআই) তেলের দাম ব্যারেলপ্রতি ৮৯ ডলারের নিচে নেমে যায়। গত মার্চে যার দর উঠেছিল ১২৪ ডলারে। তার চেয়ে যা ২৯ শতাংশ কম। তবে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড প্রতি ব্যারেল বিক্রি হয় ৯৪ ডলারে।

এডওয়ার্ড জোন্সের জ্বালানি বিশেষজ্ঞ ফয়সাল এ হারসি বলেন যে, বিশ্ববাজারে তেলের দরপতনের অন্যতম কারণ এখন বিনিয়োগকারীদের দৃষ্টি বৈশ্বিক অর্থনৈতিক মন্দার দিকে। তারা দেখছেন উদ্ভূত কঠিন পরিস্থিতি কিভাবে গোটা বিশ্বের জ্বালানির চাহিদাকে প্রভাবিত হয়।

এদিকে জালানি তেল লিবিয়া থেকেও এখন থেকে সরবরাহ বেড়েছে। এর ফলে বিশেষজ্ঞরা মতামত দিচ্ছেন যে, বিশ্ববাজারে তেলের অস্থিরতা কিছুটা কমে যাবে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd