সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

পরীমনি মা হওয়ার আগেই নতুন খবর

  • প্রকাশিত : বুধবার, ১০ আগস্ট, ২০২২
  • ৮৩২ বার দেখা হয়েছে

পদত্যাগের পর ডাঃ মুরাদ দলের পদ হারালেন

অনলাইন ডেস্ক নিউজ ::

টাকায়া চলচ্চিত্রের নাযিকা পরীমনি মা হতে যাচ্ছেন । এখন শুধু অপেক্ষার প্রহর। এ মাসের শেষ দিকেই তার সন্তান পৃথিবীর আলো দেখবে বলে জানিয়েছেন চিকিৎসক। তবে সন্তান হাওয়ার আগ মুহূর্ত নানা উত্তেজনায় কাটছে এ নায়িকার। সেসব সোশ্যাল হ্যান্ডেলে শেয়ারও করছেন।

তবে এবার জানা গেল যে, পরীমনির নতুন একটি আনন্দের খবর। এ অভিনেত্রীর নতুন একটি সিনেমা মুক্তির অনুমতি পেয়েছে। এর নাম ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। যেখানে তার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ।

গত সপ্তাহে চলচ্চিত্র সেন্সর বোর্ডে জমা দেওয়া হয় ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। এরই মধ্যে বোর্ডের সদস্যরা সিনেমাটি দেখেছেন এবং মুগ্ধ হয়েছেন। দু-এক দিনের মধ্যেই ছাড়পত্র দেওয়া হবে বলে শুনা যাচ্ছে।

ড. মুহম্মদ জাফর ইকবালের লেখা উপন্যাস ‘রাতুলের রাত রাতুলের দিন’ অবলম্বনে নির্মিত হয়েছে এ সিনেমা। ২০১৮-১৯ইং অর্থবছরে সরকারী অনুদান পেয়েছে সিনেমাটি। এটি নির্মাণ করেছেন আবু রায়হান জুয়েল। চিত্রনাট্য লিখেছেন জাকারিয়া সৌখিন।

এবিষয়ে পরিচালক জুয়েল জানিয়েছেন যে, ছাড়পত্র হাতে পাওয়ার পরই মুক্তির ব্যাপারে প্রস্তুতি শুরু করবেন। সব কিছু ঠিক থাকলে চলতি বছরই বড় পর্দায় ছবি মুক্তি দিতে চান তিনি।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd