সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে মিরতিংগা চা বাগানে দূর্গাপুজার বোনাস ও বকেয়ার দাবিতে ১,০১৭ শ্রমিকের অবস্থান ধর্মঘট মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখায় মৃত্যুর দাবি ২০ লক্ষ টাকা প্রদান চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য ভানুগাছ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী আফরোজ উদ্দিনের ইন্তেকাল কমলগঞ্জে আদালতের নিষেধাজ্ঞার জমিতে ধান কাটাকে কেন্দ্র করে হামলার অভিযোগ কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ

অনলাইনে প্রাথমিক শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু

  • প্রকাশিত : শনিবার, ২৭ আগস্ট, ২০২২
  • ৭৬৭ বার দেখা হয়েছে



অনলাইন ডেস্ক নিউজ: :

কমলগঞ্জে বঙ্গমাতার ৯২ তম জন্মবার্ষিকীতে সেলাই মেশিন বিতরণ
সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের অনলাইনে বদলির কার্যক্রম শুরু ।

আজ বুধবার (২৭শে অাগস্ট) সকাল ১১টায় সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন। 

এর আগে ২৯শে জুন গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বহুল প্রতীক্ষিত অনলাইনে বদলির পাইলটিং কার্যক্রম শুরু হয়।

তবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জন-সংযোগ কর্মকর্তা বলেছেন, যাঁরা আবেদন করেছিলেন আজ বুধবার তাঁদের বদলিস্থলের নাম ঘোষণা করা হবে। এরপর কেন্দ্রীয়ভাবে বদলির কার্যক্রম হাতে নেওয়া হবে।

উল্লেখ্য যে, করোনাভাইরাস মহামারির কারণে প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকায় ২০২০ইং সালের ২৫শে অক্টোবর এক আদেশে শিক্ষক বদলি বন্ধ করে দেয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

পরে গত ১৩ই জুন সেই  নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। এসংক্রান্ত আদেশে বলা হয়, ২০২০ইং সালের ২৫শে অক্টোবরের আদেশটি বাতিল করা হলো। ফলে বদলির পথ উন্মুক্ত হয়।

এবিষয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন যে, এখন বদলি কার্যক্রম অনলাইন ও ম্যানুয়ালি সম্পন্ন হবে। তবে এবারই প্রথম অনলাইনে বদলি কার্যক্রম চালু করা হলো।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd