সংবাদ শিরোনাম :
সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে কমলগঞ্জে সংবাদ সম্মেলন কমলগঞ্জে এসএসসি-২৬ মণিপুরী কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান কমলগঞ্জে ১৫৪ মণ্ডপে দুর্গাপূজা শুরু, নিরাপত্তায় পুলিশের টহল জোরদার কমলগঞ্জে বেড়া কেটে রাস্তার তৈরীর অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন কমলগঞ্জে ১ হাজার ৮০ জন চা শ্রমিকের মাঝে ধনা বাউরির বস্ত্র বিতরণ কমলগঞ্জে টমেটো ক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ, কৃষকের ক্ষতি ৩ লাখ টাকা কমলগঞ্জে মিরতিংগা চা বাগানে দূর্গাপুজার বোনাস ও বকেয়ার দাবিতে ১,০১৭ শ্রমিকের অবস্থান ধর্মঘট মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখায় মৃত্যুর দাবি ২০ লক্ষ টাকা প্রদান চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য ভানুগাছ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী আফরোজ উদ্দিনের ইন্তেকাল

কমলগঞ্জে মাটির স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন

  • প্রকাশিত : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৮৪ বার দেখা হয়েছে



কমলগঞ্জে এক মাসে ৩টি হত্যা, ৮টি আত্মহত্যা ও ৬টি ধর্ষণ : আইন শৃংখলা নিয়ে সর্বমহলে উদ্বেগ

বিশেষ প্রতিনিধি আর. কে. সোমেন::


মৌলভীবাজারের কমলগঞ্জে ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মাটির স্বাস্থ্য সুরক্ষায় ভার্মি কম্পোস্ট ও ট্রাইকো কম্পোস্ট উৎপাদন ও ব্যবহার বিষয়ক তিনদিনব্যাপী কৃষক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

রোববার ৪ সেপ্টেম্বর পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক মো: রফিকুর রহমান।

উপজেলা কৃষি কর্মকর্তা জনি খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. সামসুদ্দিন আহমদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বিশ্বজিত রায়, জাইকার উপজেলা ফ্যাসিলেটর মোঃ মুজিবুর রহমান প্রমুখ। এতে ৪০ জন কৃষক/কৃষাণী অংশগ্রহণ করেন।

স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি জাইকার অর্থায়নে ও উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের (ইউজিডিপি) সহযোগিতায় কমলগঞ্জ উপজেলা পরিষদ এর আয়োজন করে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd