1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মানববন্ধন,পরিকল্পিত হত্যার অভিযোগ জাল দলিল বানিয়ে নামজারির অভিযোগ, প্রাণনাশের শঙ্কায় জসিম উদ্দিন কমলগঞ্জে চৈত্রঘাট-আমরতল-দেওড়াচড়া সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি কমলগঞ্জে “ব্রাজিলকে হারিয়ে’ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টি নেই জিএম কাদের

  • প্রকাশিত : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২
  • ৪০৯ বার দেখা হয়েছে

বাংলাদেশের নির্বাচনে অটো পাসের ব্যবস্থা করা হউক জিয়াউদ্দীন আহমেদ বাবলু

অনলাইন ডেস্ক নিউজ::

আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের সঙ্গে আর নেই জাতীয় পার্টি (জাপা) বলে সাফ জানিয়ে দিয়েছেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ওরপে জি এম কাদের।


আজ (১৬ই সেপ্টেম্বর) শুক্রবার রাজধানীর মহানগর নাট্যমঞ্চে আয়োজিত বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সম্মেলনে তিনি এ জানান।

জনাব,জি এম কাদের বলেন যে, আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টি এখন জোটে নেই। কাজেই ভাঙ্গা গড়ার আর কোনো প্রশ্ন নেই। যেদিন থেকে আমরা বিরোধী দল হিসেবে কাজ করছি, সেদিন থেকেই আমরা আর আওয়ামী লীগে নেই, জোটেও নেই।


তিনি আরও বলেন যে, আমরা একসঙ্গে নির্বাচন করেছি। বন্ধুত্বপূর্ণভাবে কাজ করেছি। আমাদের একটা ভালো সম্পর্ক ছিল, এখনো আছে।


তবে দেশ ও জাতির স্বার্থে আওয়ামী লীগ যদি ভালো কাজ করে আমরা তাদের সঙ্গে থাকব। যেমন অতীতে ছিলাম। আর যদি আমরা তাদের ওপর আস্থা হারিয়ে ফেলি, যেমন জনগণ আস্থা হারিয়ে ফেলেছে। ভবিষ্যতে নাও থাকতে পারি।


তিনি আরো বলেন যে, দেশের প্রায় অর্ধেক মানুষ দরিদ্র, নিত্যপণ্যের দাম বাড়ায় কঠিন পরিস্থিতির মুখোমুখি হচ্ছে তাদের। মুদ্রাস্ফীতি বন্ধে সরকারের কোনো উদ্যোগ নেই, তবে দেশের অর্থনীতি গভীর সংকটের দিকে যাচ্ছে। এখন দেশে মেগাপ্রকল্প মানেই মেগাদুর্নীতি। প্রকল্প হাতে নিলেই টাকা পাচারের দরজা খুলে যায়।

বর্তমানে জাতীয় পার্টি আওয়ামী লীগের জোটে নেই উল্লেখ করে জি এম কাদের বলেন যে, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার ক্ষমতায় এলে অর্থনৈতিক সমস্যার সমাধান হবে বলে তিনি মন্তব্য করেন।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed