সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে টমেটো ক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ, কৃষকের ক্ষতি ৩ লাখ টাকা কমলগঞ্জে মিরতিংগা চা বাগানে দূর্গাপুজার বোনাস ও বকেয়ার দাবিতে ১,০১৭ শ্রমিকের অবস্থান ধর্মঘট মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখায় মৃত্যুর দাবি ২০ লক্ষ টাকা প্রদান চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য ভানুগাছ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী আফরোজ উদ্দিনের ইন্তেকাল কমলগঞ্জে আদালতের নিষেধাজ্ঞার জমিতে ধান কাটাকে কেন্দ্র করে হামলার অভিযোগ কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ প্রেসক্লাব শ্রীমঙ্গল উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠন

  • প্রকাশিত : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
  • ৭৩১ বার দেখা হয়েছে




শাহাদাত হোসেন অপু, শ্রীমঙ্গল
মৌলভীবাজার


বাংলাদেশ প্রেসক্লাব (গভ. রেজিঃ নং- ৯৮৭৩৬/১২) শ্রীমঙ্গল উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

১৯শে সেপ্টেম্বর’২২ ইং সোমবার সম্মেলনে দৈনিক আমার সংবাদ পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি সোলেমান আহমেদ মানিকের সভাপতিত্বে, শেখ মোঃ জসিম উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার সভাপতি মোঃ রুমন আহমেদ, বিশেষ অতিথি ছিলেন জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ মুফাদ আহমেদ।

কাউন্সিল অধিবেশনে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে (রেজুলেশনে স্বাক্ষরকৃত) সোলেমান আহমেদ মানিককে আহবায়ক ও শেখ মোঃ জসিম উদ্দিনকে সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি জেলা সভাপতি-সম্পাদকের স্বাক্ষরে অনুমোদন দেয়া হয়।

আহবায়ক কমিটির অন্যান্যরা হলেন, জবর আলী রানা (যুগ্ম আহবায়ক-১), মোঃ আশিকুর রহমান সুজন (যুগ্ম সম্পাদক-২), মোঃ আলমগীর হোসেন (যুগ্ম সম্পাদক-৩), মোঃ আল আমিন (সাংগঠনিক সদস্য), আবু তাহের সুমন (অর্থ সদস্য), ইমরান হোসেন (সদস্য), শাহাদাত হোসেন অপু (সদস্য), স্মরণ সিং (সদস্য), মোঃ সবুজ মিয়া (সদস্য), ইয়াছিন তালুকদার (সদস্য), অনিরুদ্র দাশ স্বপ্ন (সদস্য), মইনুল ইসলাম আরিফ (সদস্য) ও আবদুল্লাহ আল জুবারের (সদস্য)।

প্রধান অতিথি ও জেলা কমিটির সভাপতি উক্ত আহবায়ক কমিটিকে আগামী ৯০ দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দেয়া হয়।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd