সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মানববন্ধন,পরিকল্পিত হত্যার অভিযোগ

বান্দরবান সীমান্তে মিয়ানমারে গোলাগুলি শুরু

  • প্রকাশিত : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ৪২৪ বার দেখা হয়েছে



অনলাইন ডেস্ক নিউজ::
টেকনাফে ৩ লাখ ইয়াবা উদ্ধার
পাহাড়ি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সংলগ্ন বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তে আন্তর্জাতিক পিলার নম্বর ৪৪-এর ওপারে মিয়ানমার অংশে গোলাগুলি শুরু হয়েছে।

আজ রবিবার (২৩শে অক্টোবর) সকাল থেকে এ গোলাগুলি শুরু হয়। সীমান্তের এপারে নাইক্ষ্যংছড়ি উপজেলা সংলগ্ন চাকঢালা ও চেরার মাঠ এলাকার

সীমান্তের বাসিন্দারা প্রচণ্ড গোলাগুলির শব্দ শুনেছেন বলে জানান সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আবছার ইমন কে।

গতকাল শনিবার (২২শে অক্টোবর) দুপুর সাড়ে ১২টা থেকে শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত সীমান্তের ওপারে মিয়ানমার সেনাবাহিনী ও বিজিপির সাথে সে-দেশের গেরিলা গ্রুপ আরাকান আর্মির এ যুদ্ধ চলে। এরপর গোলাগুলি থামলেও আজ রবিবার সকাল ১০টা থেকে আবার এর শব্দ শোনা যাচ্ছে।

এদিকে, সীমান্তের ওপারে গোলাগুলির

ঘটনায় এপারের মানুষকে ঝুঁকি এড়াতে নিরাপদ স্থানে সরে যেতে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবির পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে।

তবে শনিবারের ঘটনায় ওপার থেকে নিক্ষিপ্ত গুলি ও মর্টার শেল সীমান্তের জিরো লাইনের কাছাকাছি পড়লেও হতাহতের কোনো খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। জনগণের নিরাপত্তার দিক বিবেচনায় সদর ইউনিয়নের চেরার মাঠ ও দৌছড়ি ইউনিয়নের বাহিরমাঠ এলাকা থেকে কয়েকটি পরিবারকে আশপাশের নিরাপদ স্থানে সরিয়ে নেন।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd