সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ইকরাউল কোরআন ফাউন্ডেশনের কুইজ প্রতিযোগিতা কমলগঞ্জে হত্যা মামলা আপস না করায় গাড়িতে আগুন দিয়ে ফাঁসানোর অভিযোগ চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের এসপি জাহাঙ্গীর আলম রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার কমলগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার কমলগঞ্জে আপত্তিকর অবস্থায় নারীসহ ৫ জন আটক,মোটরসাইকেল ও সিএনজি জব্দ শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলন চলছে, ঝুঁকিতে সড়ক ও সেতু কমলগঞ্জে গাছ চুরির মামলায় নির্দোষ দাবি ও পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ ব্যবসায়ি রশিদ কমলগঞ্জে প্রবাসীর বসত ঘরের দরজা-জানালা ও মোটরসহ ৩ লাখ টাকার মালামাল লুট অপ্রাপ্তবয়স্ক মেয়েকে জিম্মি করে ধর্মান্তর ও ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কমলগঞ্জে নিহত জাহাঙ্গীরের পরিবারের পাশে জামায়াত

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় বিএনপি নেত্রী সুলতানা রিমান্ডে

  • প্রকাশিত : রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ৪৭৮ বার দেখা হয়েছে


অনলাইন ডেস্ক নিউজ ::
জাতীয় পার্টি আওয়ামী লীগ বা বিএনপির সঙ্গে নয় : জিএম কাদের
ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া মামলায় মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক ও সংরক্ষিত মহিলা আসনের সাবেক এ সংসদ সদস্য সুলতানা আহমেদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।


আজ রবিবার (৬ই নভেম্বর) রাজধানীর পল্টন থানায় মামলাটি দায়ের করেন গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হামিদ (৩৮)। তার বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তির অভিযোগ আনা হয়। 

মামলার অভিযোগে বলা হয়, গত ১লা সেপ্টেম্বর পল্টনে বিএনপির কর্মসূচি চলাকালীন সময় প্রকাশ্যে সংবাদকর্মীদের উপস্থিতিতে শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেন সুলতানা আহমেদ।

তবে তিনি সেই সময় উসকানিমূলক ও আপত্তিকর কথা বলেন।

এ কারণে সকালেই গুলশানের বাসা থেকে সংরক্ষিত মহিলা আসনের সাবেক এ সংসদ সদস্যকে গ্রেপ্তার করে র‍্যাব।

পরে তাকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার এসআই আশরাফুল আলম।

শুনানি শেষে তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম এর আদালত।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd