1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মানববন্ধন,পরিকল্পিত হত্যার অভিযোগ জাল দলিল বানিয়ে নামজারির অভিযোগ, প্রাণনাশের শঙ্কায় জসিম উদ্দিন কমলগঞ্জে চৈত্রঘাট-আমরতল-দেওড়াচড়া সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি কমলগঞ্জে “ব্রাজিলকে হারিয়ে’ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কমলগঞ্জে এক একর জমির অভাবে ঝুলে আছে বর্জ্য শোধনাগার প্রকল্প শতাধিক নেতাকর্মী নিয়ে শ্রীমঙ্গলের সমাবেশে, মোসারফ শ্রীমঙ্গলে বৃষ্টির মধ্যে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান, ফ্যামিলি কার্ড বিতরণ প্রধানমন্ত্রী শ্রীমঙ্গল আগমন উপলক্ষে জনসভা সফল করতে কমলগঞ্জ প্রেসক্লাবে মতবিনিময় কমলগঞ্জে তাঁত বোর্ডের ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান কমলগঞ্জে মরহুম আবদুল মুমিন (আলাল মিয়া) স্মরণে দোয়া মাহফিল ও শিরনী বিতরণ

কমলগঞ্জে সোশ্যাল ইসলামী ব্যাংক লিঃ এর উপশাখা উদ্বোধন

  • প্রকাশিত : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
  • ৩০৯ বার দেখা হয়েছে





কমলগঞ্জ প্রতিনিধিঃঃ
বাংলাদেশ মণিপুরি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে সংবর্ধনা
ব্যাংকিং সেবাা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বেসরকারী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক লিঃ এর উপশাখা কমলগঞ্জে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

আজ সোমবার (২৮শে নভেম্বর) সকাল ১১টায় প্রধান কার্যালয় হতে ভার্চু্য়ালি প্লাটফর্মে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মো. ইয়াহিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কমলগঞ্জ উপ-শাখাসহ দেশের ১১টি উপশাখার উদ্বোধন করেন, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম।

পরে কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজারের নজরুল প্লাজার দোতলায় উপ-শাখার উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সোশ্যাল ইসলামী ব্যাংক শ্রীমঙ্গল শাখার অপারেশন ম্যানেজার খন্দকার আনোয়ার মাসুমের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এর শ্রীমঙ্গল শাখার ব্যবস্থাপক মোঃ নিজামুল হক, কমলগঞ্জ উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুনিম তরফদার, ভানুগাছ বাজার পৌর বণিক সমিতির সভাপতি ও সাবেক চেয়ারম্যান গোলাম কিবরিয়া শফি, খন্দকার আহমদ হোসেন, পৌর বণিক সমিতির সহ-সভাপতি মামুনুর রশীদ মামুন, ব্যবসায়ী মো. আনহার আলী, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড কমলগঞ্জ উপ-শাখার ইনচার্জ আবুল হাসনাথ শাব্বীর আহমেদ কুরেশী।

এ সময়ে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের কর্মকর্তা, ব্যবসায়ী, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গরা। পরে অতিথিরা ফিতা কেটে ও মোনাজাতের মাধ্যমে ব্যাংকের উপশাখা উদ্বোধন করেন।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed