সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মানববন্ধন,পরিকল্পিত হত্যার অভিযোগ

রাজধানীর নয়াপল্টনের রাস্তা খুলে দেওয়া হলো

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ৪১১ বার দেখা হয়েছে



অনলাইন ডেস্ক নিউজ ::
এমন ছাত্রলীগ আমরা চাইনা বললেন : ওবায়দুল কাদের
রাজধানীর নয়াপল্টন এলাকার সড়ক ২৪ ঘন্টা পর খুলে দেওয়া হলো জনসাধারণের জন্য। আজ বৃহস্পতিবার (৮ই ডিসেম্বর) বিকেল ৪টার দিকে নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুলের দিকে যাওয়ার রাস্তা এবং ফকিরাপুল থেকে নাইটিঙ্গেল মোড়ে দিকে চলাচলের রাস্তা খুলে দেওয়া হয়।


নয়াপল্টনে অবস্থিত বিএনপির দলীয় কার্যালয় তালাবদ্ধ অবস্থায় আছে। কার্যালয়ের সামনে অবস্থান করছে পুলিশ। দেখা গেছে রাস্তার দুই পাশে অবস্থান করছে পুলিশ।

তবে এর আগে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, নিরাপত্তার স্বার্থে এ রাস্তায় চলাচল বন্ধ করা হয়েছে। রাস্তার দুপাশের দোকান এবং ব্যবসাপ্রতিষ্ঠান গুলোও বন্ধ রয়েছে সকাল থেকে। তবে পরিচয়পত্র দেখিয়ে সাধারণ মানুষ যাতায়াত কর‍তে পারবে।

তবে ডগ স্কোয়াড নিয়ে বিকাল ৪টার পর কার্যালয়ের ভেতর থেকে বের হতে দেখা যায়
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। মতিঝিল বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) এনামুল হক মিঠু জানান যে, ভেতরে তাদের ক্রাইম সিনের লোকজন কাজ করছেন। তবে নিরাপত্তা বজায় রাখতে সবাইকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না।

গতকাল বুধবার (৭ই ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তা বন্ধ করে অবস্থান নেওয়া নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনার পরই সেখানে অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী সদস্যর। এসময়ে বহু নেতা কর্মিদেরকে আটক করা হয়।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd