সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ইকরাউল কোরআন ফাউন্ডেশনের কুইজ প্রতিযোগিতা কমলগঞ্জে হত্যা মামলা আপস না করায় গাড়িতে আগুন দিয়ে ফাঁসানোর অভিযোগ চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের এসপি জাহাঙ্গীর আলম রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার কমলগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার কমলগঞ্জে আপত্তিকর অবস্থায় নারীসহ ৫ জন আটক,মোটরসাইকেল ও সিএনজি জব্দ শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলন চলছে, ঝুঁকিতে সড়ক ও সেতু কমলগঞ্জে গাছ চুরির মামলায় নির্দোষ দাবি ও পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ ব্যবসায়ি রশিদ কমলগঞ্জে প্রবাসীর বসত ঘরের দরজা-জানালা ও মোটরসহ ৩ লাখ টাকার মালামাল লুট অপ্রাপ্তবয়স্ক মেয়েকে জিম্মি করে ধর্মান্তর ও ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কমলগঞ্জে নিহত জাহাঙ্গীরের পরিবারের পাশে জামায়াত

স্ত্রীর সঙ্গে মনোমালিনে বিষপানে আত্মহত্যা

  • প্রকাশিত : সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৯০ বার দেখা হয়েছে

ভারতের মিগ-২৯কে যুদ্ধবিমান বিধ্বস্ত

অনলাইন ডেস্ক নিউজঃ
পারিবারিক নানা বিষয়ে মনোমালিন্য চলছিল বাবু-সুরমা দম্পতির মধ্যে। তবে সেই মনোমালিন্যের একপর্যায়ে বিষপান করেন বাবু (৩৮)। এরপর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত বাবু দিনাজপুরের ঘোড়াঘাট পৌর এলাকার এসকে বাজার গ্রামের হুদা মিয়ার ছেলে।

আজ (৬ই ফেব্রুয়ারি) সোমবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাবু।

এর আগে স্থানীয়রা
ভোরে বিষপান করা অবস্থায় দিনাজপুরের ঘোড়াঘাট পৌর এলাকার ঘাটপাড়া গ্রামের করতোয়া নদী সংলগ্ন ভুট্টাক্ষেত থেকে তাকে উদ্ধার করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান যে, ভোরে করতোয়া নদীর ঘাটপাড়ায় পড়ে ছিলেন বাবু। স্থানীয় কয়েকজন নারী নদীতে হাঁস রাখতে গিয়ে তাকে পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে দায়িত্বরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেলে স্থানান্তর করেন।

পারিবারিক নানা বিষয়ে ওই দম্পতির মনোমালিন্য চলছিল। এ নিয়ে অভিমানে বাবু বিষপান করেছেন বলে জানান স্বজনরা।

ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তাসকিয়া জানান, সকালে ওই রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার অবস্থা আশঙ্কাজনক ছিল। হাসপাতালে নিয়ে আসার আগেই তার পুরো শরীরে বিষক্রিয়া ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিক তাকে রংপুর মেডিকেলে রেফার্ড করা হয়।

ঘোড়াঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়ন্ত কুমার সাহা জানান, ঘটনা শুনেছি। ওই ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় রংপুর মারা গেছেন। সংশ্লিষ্ট থানা পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

উল্লেখ্য যে, নিহত বাবু দিনাজপুরের ঘোড়াঘাট পৌর এলাকার এসকে বাজার গ্রামের হুদা মিয়ার ছেলে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd