সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মানববন্ধন,পরিকল্পিত হত্যার অভিযোগ

শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের নিবার্চনে এ এস এম আজাদুর রহমান সভাপতি ও বিকুল সম্পাদক

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ৪৬৭ বার দেখা হয়েছে


শ্রীমঙ্গল প্রতিনিধি::

শ্রীমঙ্গল প্রেসক্লাবে উদ্যোগে শীতবস্ত্র বিতরণে করলেন ড.মো: আব্দুস শহীদ এমপি
উৎসব মূখর পরিবেশে শেষ হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের নিবার্চন। সভাপতি পদে নিবার্চিত হয়েছেন সাপ্তাহিক জয়বাতার্র সম্পাদক অ্যাডভোকেট এ এস এম আজাদুর রহমান ও সম্পাদক পদে একুশে টেলিভিশনের মৌলভীবাজার জেলা প্রতিনিধি বিকুল চক্রবর্তী ।


আজ বৃহস্পতিবার(২রা মার্চ) দুপুর ১২ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রেসক্লাব মিলনায়তনে গোপন ব্যালেট পেপারের মাধ্যমে এ ভোট অনুষ্ঠিত হয়।

ভোটে নিবার্চন কমিশনারের দায়িত্ব পালন করেন প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা: সম্পদ সিংহ।

নিবার্চনে ১৭ পদে মোট ৪০জন ভোটারের মধ্যে ৩৬ জন ভোটার ভোট প্রদান করেন।
ভোটে অন্যান্য পদে যারা বিজয়ী হয়েছেন কার্যকরি সভাপতি দৈনিক সমকালের শ্রীমঙ্গল প্রতিনিধি শামীম আক্তার হোসেন, সহ’সভাপতি-১ পদে আরটিভি ও আমাদের সময় এর মৌলভীবাজার স্টাফ রিপোটার্র চৌধুরী ভাস্কর হোম,সহ’সভাপতি-২ বৈশাখী টেলিভিশনের মৌলভীবাজার প্রতিনিধি ইমন কল্যাণ দেব চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক-১ পদে ডেইলি ইন্ডাস্ট্রির শ্রীমঙ্গল প্রতিনিধি রজত শুভ্র চক্রবর্তী , যুগ্ম সাধারণ সম্পাদক-২ মাইটিভির মৌলভীবাজার প্রতিনিধি সঞ্জয় কুমার দে, কোষাধ্যক্ষ পদে দৈনিক ভোরের কাগজের শ্রীমঙ্গল প্রতিনিধি সুমন বৈদ্য, সাংগঠনিক সম্পাদক পদে অর্থকাল এর প্রতিনিধি কাউছার আহমদ রিয়ন, দপ্তর সম্পাদক পদে ঢাকা নিউজ এর শ্রীমঙ্গল প্রতিনিধি জহিরুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক ডেইলি অবজারভার এর শ্রীমঙ্গল প্রতিনিধি রুপম আচার্য্য, প্রচার সম্পাদক পদে ডেইলি নিউ নেশন এর শ্রীমঙ্গল প্রতিনিধি আল ইব্রাহীম,সদস্য পদে দেলোয়ার হোসেন রাহিদ, রাসেল আহমদ, হুমায়ুন কবির রিপন ও বর্ণ চক্রবর্তী ।

এদিকে দিনব্যাপী এই নিবার্চনকে আনন্দ মূখর করতে ভোট কেন্দ্র পরিদর্শনে করেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানু লাল রায়, উপজেলা নিবার্হী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন, উপজেলা নিবার্চন কর্মকর্তা তপন জ্যোতি অসীম, জেরিন চা বাগানে ব্যবস্থাপক সেলিম রেজা চৌধুরী, শ্রীমঙ্গল থানা ওসি তদন্ত আমিনুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কর্ণ চন্দ্র মল্লিক, শ্রীমঙ্গল উপজেলা শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার’সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, প্রশাসনিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd