সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলন চলছে, ঝুঁকিতে সড়ক ও সেতু কমলগঞ্জে গাছ চুরির মামলায় নির্দোষ দাবি ও পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ ব্যবসায়ি রশিদ কমলগঞ্জে প্রবাসীর বসত ঘরের দরজা-জানালা ও মোটরসহ ৩ লাখ টাকার মালামাল লুট অপ্রাপ্তবয়স্ক মেয়েকে জিম্মি করে ধর্মান্তর ও ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কমলগঞ্জে নিহত জাহাঙ্গীরের পরিবারের পাশে জামায়াত শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়মের বিরুদ্ধে সংবাদ প্রচার করায়, সাংবাদিকসহ পাঁচজনের উপর মামলা কমলগঞ্জে জমি বিক্রয় সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় নিহত ১, আটক ১ কমলগঞ্জে গাছের সুরক্ষায় জামাল হোসেন এর উদ্যোগ কমলগঞ্জে দোকান চুরি পরের রাত বাড়িতে হামলা কমলগঞ্জে কিশোরীর ধর্মান্তর করে বিয়ে, ইউপি সদস্য সমাধানের আশ্বাস

ঠাকুরগাঁওয়ে চাকুরী দেওয়ার নামে ১ প্রতারক গ্রেফতার

  • প্রকাশিত : সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ৩৮৯ বার দেখা হয়েছে



অনলাইন ডেস্ক নিউজ।।

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে গত ১৬ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত প্রায় সাড়ে বারটার সময় বালিয়াডাঙ্গী উপজেলার ৮ নং- বড়বাড়ি ইউনিয়নের মিস্ত্রিপাড়া গ্রামের মোঃ মহির উদ্দীনের ছেলে মোঃ সোলেমান আলী (৩৩) বালিয়াডাঙ্গী উপজেলা অফিসের মূল গেইট সংলগ্ন মেসার্স সোলেমান ট্রেডার্স সার ও কীটনাশক এর দোকানের ভিতরে দখল হইতে বিভিন্ন নামে স্বাক্ষরিত ১৯টি(ঊনিশ)টি ১০০/- টাকা মূল্যমানের ফাঁকা স্ট্যাম্প, ০১(এক)টি ৫০/-টাকা মূল্যমানের ফাঁকা স্ট্যাম্প মোট (১৯+০১)=২০(বিশ)টি ও বিভিন্ন নামে স্বাক্ষরিত ১৭(সতের)টি চেকের পাতা , দুটি মোবাইল ফোন সহ উদ্ধার করেছে ঠাকুরগাঁও ডিবি পুলিশ।এবং আসন্ন ঠাকুরগাঁও জেলায়




বাংলাদেশ পুলিশের ট্রেইনিং রিক্রুট কনস্টেবল (টিআরসি)পদে লোক নিয়োগ সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি বিভন্ন অফিস ও অধিদপ্তরে চাকুরী পাইয়ে দেওয়ার কথা বলে বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তির সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ করে কাজ কারবার চালিয়ে যেত।অসৎ ভাবে চাকুরী দেওয়ার নামে চাকুরী প্রত্যাশী গনের নিকট হইতে বিভিন্ন নামে স্বাক্ষরিত ফাঁকা স্ট্যাম্প ও বিভিন্ন ব্যাংকের চেক গ্রহণ করে চাকুরী প্রত্যাশীদের সঙ্গে বিভিন্ন কৌশল অবলম্বন করে প্রতারনার চেষ্টা করিয়া চলতো।বিষয়টি তদন্ত অব্যাহত রহিয়াছে।তবে এ বিষয়ে মামলা প্রক্রিয়া চলমান রয়েছে।।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd