সংবাদ শিরোনাম :
মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখায় মৃত্যুর দাবি ২০ লক্ষ টাকা প্রদান চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য ভানুগাছ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী আফরোজ উদ্দিনের ইন্তেকাল কমলগঞ্জে আদালতের নিষেধাজ্ঞার জমিতে ধান কাটাকে কেন্দ্র করে হামলার অভিযোগ কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত

লংগদুতে স্পিডবোট দুর্ঘটনায় নিহত ১ আহত ২

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
  • ৪০৫ বার দেখা হয়েছে



অনলাইন ডেস্ক নিউজ ::
বিদ্যুৎ খাতে বিশাল দুর্নীতি
রাঙ্গামাটির লংগদুতে স্পিডবোট দুর্ঘটনায় মমতা বেগম (৩৫) নামে একজন নিহত হয়েছে,তার বাড়ি উপজেলার সোনাই ৫নং এলাকায়।এসময় গুরুতর আহত অবস্থায় আরো দুজনকে খাগড়াছড়ি সদর হাসপাতালে রেফার করা হয়েছে।

স্পিডবোট টি আজ (১৪ই মার্চ) মঙ্গলবার সকাল ১১টার দিকে দুইজন শিশু ও চালক সহ মোট ১৩জন যাত্রী নিয়ে উপজেলার মাইনী ঘাট থেকে রাঙ্গামাটির উদ্দেশ্য রওনা করে, লংগদু উপজেলার মধমাছড়া এলাকায় আসলে ঘাটে থমকে থাকা একটি টলারের সাথে সজরে ধাক্কা দিয়ে ঘটনা স্থলে স্পিড বোটটি দুমড়েমুচড়ে ডুবে যায়,সাথে সাথে মমতা বেগম পানিতে ডুবে যায় এবং গুরুতর আহত হয় ৮বছরের এক শিশু সালমান ও ৬০ বছরের বৃদ্ধা কবির হোসেন। শিশুটির বাড়ি উপজেলার কালাপাকুজ্জা ইউনিয়ন এবং বৃদ্ধার বাড়ি গুলশাখালী ইউনিয়নে। বোটে থাকা আরো সাতজন যাত্রী স্বাভাবিক রয়েছে।

ঘটনার সাথে সাথে নদীতে জাল ফেলে মমতা বেগমকে উদ্ধার করে লংগদু সদর হাসপাতালে নিয়ে আসা হয়।হাসপাতাল কর্তৃপক্ষ পরিক্ষা নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করে।

এসময়ে লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান, লংগদু থানা পুলিশ এবং স্থানীয়রা লাশ উদ্ধারের কাজে অংশ নেয়।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd