1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মানববন্ধন,পরিকল্পিত হত্যার অভিযোগ জাল দলিল বানিয়ে নামজারির অভিযোগ, প্রাণনাশের শঙ্কায় জসিম উদ্দিন কমলগঞ্জে চৈত্রঘাট-আমরতল-দেওড়াচড়া সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি

নড়াইলে মহান স্বাধীনতা দিবসে উপলক্ষে শহীদদের বিনম্র শ্রদ্ধা

  • প্রকাশিত : রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ২৭৬ বার দেখা হয়েছে



অনলাইন ডেস্ক নিউজ ::
ভারতে বাংলাদেশি নায়িকাদের জনপ্রিয়তা বেশি
আজ ২৬শে মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ২৬ মার্চ প্রথম প্রহরে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি, স্বাধীনতার মহান স্থপতি ও বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা করেন। তাঁর ডাকে সাড়া দিয়ে দেশের সূর্যসন্তানরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে, ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে ছিনিয়ে আনে স্বাধীনতার লাল সূর্য।তারই ফলশ্রুতিতে বিশ্ব মানচিত্রে অভ্যুদয় ঘটে বাংলাদেশ নামক স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের।

যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসন, জেলা পুলিশ এবং মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত সংগঠনের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধায় মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ, বধ্যভূমি, গণকবর এবং স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

নড়াইল জেলা পুলিশের পক্ষ থেকে এ উপলক্ষ্যে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ, বধ্যভূমি, গণকবর এবং স্বাধীনতার মহান স্থপতি ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণপূর্বক বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন জনাব মোসাঃ সাদিরা খাতুন, সুযোগ্য পুলিশ সুপার, নড়াইল।

অতঃপর তিনি বীরশ্রেষ্ঠ শহিদ নূর মোহাম্মদ স্টেডিয়ামে জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণে বর্ণাঢ্য কুচকাওয়াজ প্রদর্শনী উপভোগ ও সালাম গ্রহণ করেন। এছাড়াও জেলা পুলিশের সকল ইউনিট একযোগে দিবসটি পালন করে।

এ সময় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed