সংবাদ শিরোনাম :
মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখায় মৃত্যুর দাবি ২০ লক্ষ টাকা প্রদান চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য ভানুগাছ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী আফরোজ উদ্দিনের ইন্তেকাল কমলগঞ্জে আদালতের নিষেধাজ্ঞার জমিতে ধান কাটাকে কেন্দ্র করে হামলার অভিযোগ কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত

নড়াইলে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ ১৫ জন গ্রেফতার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
  • ৩৭৭ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক নিউজ ::

নড়াইলে আটক এক গাঁজা চাষি

নড়াইলে সাজাপ্রাপ্ত ৫ (পাঁচ) জন আসামিসহ বিভিন্ন মামলা ও গ্রেফতারি পরোয়ানাভূক্ত মোট ১৫(পনের) জন আসামিকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।

গত ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। অভিযানকালে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি নড়াইল সদর থানাধীন মির্জাপুর দক্ষিণপাড়া গ্রামের মোকাদ্দেস শেখের ছেলে শেখ মোঃ আবু সুফিয়ান রোমেলকে গ্রেফতার করে পুলিশ। বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত গ্রেফতারকৃত অন্যান্য আসামিরা হলেন- নড়াইল সদর উপজেলার জিকু সরদার, রবিউল শেখ, রুবেল শেখ ও মোঃ সোহেল। এছাড়া বিভিন্ন মামলা ও গ্রেফতারি পরোয়ানামূলে মেহেদী হাসান, জসিম শেখ, আজিজুর মোল্যা, মেহেদী ফকির, অজিত শিকদার, মানিক শিকদার, জাহিদুল ইসলাম, প্রকাশ, কাঁলাচান ও গোলকচন্দ্রকে গ্রেফতার করা হয়েছে।

নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ জনাব ওবাইদুর রহমানের তত্ত্বাবধানে এসব আসামিদের গ্রেফতার করা হয়।

আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd