সংবাদ শিরোনাম :
ভানুগাছ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী আফরোজ উদ্দিনের ইন্তেকাল কমলগঞ্জে আদালতের নিষেধাজ্ঞার জমিতে ধান কাটাকে কেন্দ্র করে হামলার অভিযোগ কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস

নড়াইলে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৪

  • প্রকাশিত : মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ২৩২ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক নিউজ ::

নড়াইলে চেক জালিয়াতি মামলায় ৬ মাসের সাজা ও ১০,০০,০০০(দশ লক্ষ) টাকা অর্থদন্ডপ্রাপ্ত আসামি ঝুনু সরকারকে গ্রেপ্তার করেছে নড়াগাতি থানা পুলিশ। সে নড়াগাতি থানাধীন ডুটকুরা গ্রামের মনোজ কুমার পোদ্দারের স্ত্রী।

এক গোপন সংবাদের ভিত্তিতে
আজ (২০শে জুন) মঙ্গলবার সকালে নড়াগাতি থানার অফিসার ইনচার্জ জনাব সুকান্ত সাহার তত্ত্বাবধানে এএসআই (নিঃ) মোঃ জাহাঙ্গীর হোসাইন সঙ্গীয় ফোর্সসহ গোপালগঞ্জ থেকে তাকে গ্রেফতার করে। এছাড়াও গ্রেফতারি পরোয়ানামূলে অত্র থানার মুলশ্রী গ্রামের সাকিব শেখ ও রকিদ শেখ এবং ডুমুরিয়া গ্রামের জামির শেখকে গ্রেফতার করেন। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় ওয়ারেন্ট তামিলে পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd