1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মানববন্ধন,পরিকল্পিত হত্যার অভিযোগ জাল দলিল বানিয়ে নামজারির অভিযোগ, প্রাণনাশের শঙ্কায় জসিম উদ্দিন কমলগঞ্জে চৈত্রঘাট-আমরতল-দেওড়াচড়া সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি কমলগঞ্জে “ব্রাজিলকে হারিয়ে’ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কমলগঞ্জে এক একর জমির অভাবে ঝুলে আছে বর্জ্য শোধনাগার প্রকল্প শতাধিক নেতাকর্মী নিয়ে শ্রীমঙ্গলের সমাবেশে, মোসারফ শ্রীমঙ্গলে বৃষ্টির মধ্যে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান, ফ্যামিলি কার্ড বিতরণ প্রধানমন্ত্রী শ্রীমঙ্গল আগমন উপলক্ষে জনসভা সফল করতে কমলগঞ্জ প্রেসক্লাবে মতবিনিময় কমলগঞ্জে তাঁত বোর্ডের ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান

শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে জামাই খুন

  • প্রকাশিত : সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ৩১৩ বার দেখা হয়েছে

কুলাউড়া প্রতিনিধিঃঃ

স্বামীকে হত্যা করে প্রেমিকের সঙ্গে একই ঘরে

মৌলভীবাজারের কুলাউড়ায় জমি সংক্রান্ত জের ধরে দুইপক্ষের সংঘর্ষে রুবেল আহমদ (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

গতকাল রবিবার (২৩শে জুলাই) রাত ১০টার দিকে উপজেলার কর্মধা ইউনিয়নে কর্মধা গ্রামে ঘটনাটি ঘটে। 

নিহত রুবেল উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের মনরাজ গ্রামের সাবেক ইউপি সদস্য মৃত ওহাব মিয়ার পুত্র।

হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আব্দুস সালাম (৩৭), আব্দুল মন্নান (৬৫), চন্দ্রবান বিবি (৪৮), সানুর মিয়া (৩৪) ও রেহেনা আক্তারকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। রুবেলের চাচা শ্বশুর আব্দুল মন্নান ও তার দলবলের লোকেরা রুবেলকে পূর্ব পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা করেছে বলে দাবি স্বজনদের।

স্বজন, থানা ও স্থানীয়রা জানান, রুবেলের শ্বশুর আব্দুল করিম ও চাচা শ্বশুর আব্দুল মন্নানের বাড়ির জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। রবিবার রাতে রুবেল মোটরসাইকেলযোগে কর্মধায় তার শ্বশুরবাড়িতে বেড়াতে গেলে তার চাচা শ্বশুরের লোকজন বাড়ির পাশে রুবেলের মোটরসাকেলের গতিরোধ করে দা দিয়ে তাকে এলোপাতাড়িভাবে কুপিয়ে জখম করে। তাকে বাঁচাতে আরও তিন থেকে চারজন এগিয়ে এলে তাদের ওপরও হামলা করা হয়। পরে দ্রুত তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক রুবেলকে মৃত ঘোষণা করেন এবং বাকি তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ শিবনাথ ভট্টাচার্য জনি জানান, নিহত রুবেলের শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন পাওয়া যায় এবং তার হাত দ্বিখণ্ডিত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। আঘাতের ফলে পেটের পরিপাকতন্ত্র অনেকটা বাহিরে বের হয়ে যাওয়ায় অতিরিক্ত রক্তকরণের ফলে তার মৃত্যু হয়। বাকি তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে সিলেটে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

কুলাউড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রতন চন্দ্র দেবনাথ বলেন, পুলিশ অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করেছে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed