সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মানববন্ধন,পরিকল্পিত হত্যার অভিযোগ

পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে নুরের বিরুদ্ধে মামলা 

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ২৭৮ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক নিউজ ::

রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে বাংলাদেশী যুবক মুহাম্মদ আলীর চিঠি

হারুন বলেন যে, পুলিশকে সহায়তা করা সকল নাগরিকের দায়িত্ব। পুলিশ পরিচয় দেয়ার পর নুরের উচিৎ ছিল সাহায্য করা। আমাদের পুলিশ অফিসারদের চিনেও লাইভে এসে পুলিশকে ডাকাতসহ নানা ধরনের খারাপ কথা বলেছেন। একজন নেতা হিসেবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র হিসেবে নুরের কাছ থেকে এটা আমরা প্রত্যাশা করিনি।

পুলিশের সঙ্গে খারাপ ব্যবহার ও কাজে বাধা দেয়ার কারণে গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুরের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ।

আজ (৩রা আগষ্ট)  বৃহস্পতিবার বিকেলে ডিবি কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

হারুন বলেন যে, ‘পুলিশকে সহায়তা করা সকল নাগরিকের দায়িত্ব। পুলিশ পরিচয় দেয়ার পর নুরের উচিৎ ছিল সাহায্য করা। আমাদের পুলিশ অফিসারদের চিনেও লাইভে এসে পুলিশকে ডাকাতসহ নানা ধরনের খারাপ কথা বলেছেন। একজন নেতা হিসেবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র হিসেবে নুরের কাছ থেকে এটা আমরা প্রত্যাশা করিনি।

তিনি বলেন যে, এতকিছু করার পরেও আমরা তার সঙ্গে ভালো ব্যবহার করেছি। তার রুম থেকেই আমরা মামলার আসামিকে গ্রেপ্তার করে এনেছি। আইনের বাইরে আমরা কিছু করিনি।

মামলার আসামিকে বাসায় রাখা ও পুলিশি কাজে বাধা দেয়ায় তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হবে কি না- প্রশ্নের জবাবে হারুন বলেন যে, ফেসবুক লাইভে তিনি যে, পুলিশকে গালিগালাজ করেছেন, খারাপ ব্যবহার করেছেন, সরকারি কাজে বাধা দিয়েছেন, আমরা মনে করি এটা আইনগত অপরাধ। এ কারণে তার বিরুদ্ধে মামলা হয়েছে।

হাতিরঝিল থানার ওসি শাহ মোঃ আওলাদ হোসেন বলেন, পুলিশের কাজে বাধা ও খারাপ ব্যবহার করার অপরাধে বুধবার রাতে নুরুল হক নুরের বিরুদ্ধে ডিবি পুলিশের পক্ষ থেকে মামলা করা হয়েছে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd