1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
নড়াইলে "বঙ্গবন্ধু ও সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ" শীর্ষক আলোচনা সভা - আলোরদেশ২৪
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জ জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার বৃত্তি পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান শওকতুল ইসলাম শকু এমপিকে ভানুগাছ রেলওয়ে স্টেশনে ফুলেল শুভেচ্ছা কমলগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  কমলগঞ্জ মণিপুরী ললিতকলা একাডেমিতে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান কমলগঞ্জে প্রবাসী স্ত্রী ও মেয়ে কে পিটিয়ে আহত ও প্রাণনাশের হুমকি বিসমিল্লাহ এলপিজিগ্যাস স্টেশন এর ৩য় বছর পূর্তি কমলগঞ্জের অন্যতম পর্যটন কেন্দ্র শমশেরনগর গল্ফ মাট খুঁড়ে ফেলছে বাগান কর্তৃপক্ষ মৌলভীবাজার-৪ আসনে মনোনয়ন প্রত্যাহার করলেন এড.মোহাম্মদ আব্দুর রব,লড়াইয়ে বাকি ৬ জন কমলগঞ্জে বিওয়াইসি আয়োজনেব্লক, বাটিক ও প্রিন্ট প্রশিক্ষণ সড়ক উন্নয়ন কাজে বিপর্যস্ত শিক্ষা কার্যক্রম, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

নড়াইলে “বঙ্গবন্ধু ও সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা

  • প্রকাশিত : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ১৯১ বার দেখা হয়েছে





অনলাইন ডেস্ক নিউজ ::

পটকা মাছ খেয়ে মৃত্যু এবং তার করণীয়



“আমার মাটি আমার মা… প্রান দেব তবু ছাড়ব না” জাতীয় শোক দিবস উপলক্ষে, বঙ্গবন্ধু ও সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ ” শীর্ষক  আলোচনা সভা হয়েছে। মঙ্গলবার (২২ আগস্ট) বিকালে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন পরিষদের সহযোগিতায় সদর উপজেলার মুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মুলিয়া মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রবীন্দ্রনাথ অধিকারী।

প্রধান আলোচক,অনুষ্ঠানের সমন্বয়ক ও বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধেও চেতনা বাস্তবায়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক এ্যাডঃ শেখ মোঃ তরিকুল ইসলাম।

সভায় বক্তব্য দেন, অতিরিক্ত সচিব বীর মুক্তিযোদ্ধা সন্তোষ অধিকারী, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ডের নড়াইল জেলা ইউনিটের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এস. এ মতিন,

নড়াইল জেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক দেবাশিস কুন্ডু মিটুল, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শরফুল আলম লিটু, মুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কুমার সিংহ, সহকারী অধ্যাপক (ঢাকা সিটি কলেজ) দেলোয়ার রহমান দিপু, সভাপতি পূজা উদযাপন পরিষদ কলোড়া ( ইউনিয়ন শাখা) প্রণব মিত্র প্রমুখ। আলোচনা সভা সঞ্চালনায় ছিলেন মুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিহির রঞ্জন বিশ্বাস।

প্রধান আলোচক,অনুষ্ঠানের সমন্বয়ক ও বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধেও চেতনা বাস্তবায়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক এ্যাডঃ শেখ মোঃ তরিকুল ইসলাম বলেন, এদেশ আমার আপনার সকলের,সকল ধর্মের লোকদের। এখানে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে হবে। দুঃখ জনক হলেও সত্য দিন দিন হিন্দু ধর্মাম্বলী লোকজন আশংকাজনক হারে কমে যাচ্ছে। এটা বন্ধ করতে হলে সকলের সহযোগিতা প্রয়োজন।

বঙ্গবন্ধু ও সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ”শীর্ষক আলোচনা সভায় মুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের কয়েকশ ছাত্রছাত্রী অংশ গ্রহন করে। আলোচনার আগে স্কুলের ৫জন ছাত্রছাত্রীদের মাঝে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধেও চেতনা বাস্তবায়নের উপর আলোচনার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন করা হয়।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed