সংবাদ শিরোনাম :
চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য ভানুগাছ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী আফরোজ উদ্দিনের ইন্তেকাল কমলগঞ্জে আদালতের নিষেধাজ্ঞার জমিতে ধান কাটাকে কেন্দ্র করে হামলার অভিযোগ কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি

নড়াইলে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ৪১৫ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক নিউজ ::

নিউইয়র্কের মসজিদের মাইকে আজান

নড়াইলের লোহাগড়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতি পক্ষের হাতুড়ি ও লাঠির আঘাতে একজন নিহত হয়েছে। এদিকে প্রতিপক্ষের নিহতের খবর শুনে হৃদরোগে আক্রান্ত হয়ে অপর একজন বৃদ্ধ মারা গেছে। নিহত এস এম বরকত আলী ওরফে সাহেব(৬৫) দক্ষিণ পাংখারচর গ্রামের কাজী পাড়ার মৃত আলফু শেখের ছেলে। পেশায় তিনি একজন দলিল লেখক। আর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া বৃদ্ধ হলেন একই গ্রামের মৃত রউফ মোল্লার ছেলে কেরামত মোল্লা(৭২) মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের দক্ষিণ পাংখারচর গ্রামের কাজীপাড়ায়।

পুলিশ এলাকাবাসী ও নিহতের স্বজনদের সুত্রে জানা গেছে, ইতনা ইউনিয়নের দক্ষিণ পাঙ্খারচর গ্রামের কাজীপাড়ার এস এম বরকত আলীর সাথে একই গ্রামের কেরামত মোল্লার জমি নিয়ে দ্বন্দ্ব সংঘাত চলে আসছিল ।

আজ মঙ্গলবার (২৯শে আগষ্ট) বিকাল সাড়ে তিনটার দিকে বিরোধপূর্ণ জমির সমাধানের জন্য উভয় পক্ষ পাংখারচর চৌরাস্তা বাজারে সালিশে বসেন। জমির কাগজপত্র দেখার এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে বাক বিতান্ডার এক পর্যায়ে কেরামতের ছেলে নেপাল ও রকির নেতৃত্বে রুনু, হামীম,আমীন সহ ১০/১২ জনের একদল দুর্বৃত্ত হাতুড়ি ও লাঠি দিয়ে এলোপাতাড়ি ভাবে পিটিয়ে এস এম বরকত আলী ওরফে সাহেবকে হত্যা করে। হত্যার খবর শুনে প্রতিপক্ষের প্রধান বৃদ্ধ কেরামত মোল্লা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন।

লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) শেখ মিজানুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। নিহত দুইজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd