সংবাদ শিরোনাম :
চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য ভানুগাছ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী আফরোজ উদ্দিনের ইন্তেকাল কমলগঞ্জে আদালতের নিষেধাজ্ঞার জমিতে ধান কাটাকে কেন্দ্র করে হামলার অভিযোগ কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি

রংপুরে পেট্রল পাম্প ও ট্যাংকলরী মালিকদের অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট

  • প্রকাশিত : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৪৬ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক নিউজ ::

নিউইয়র্কের মসজিদের মাইকে আজান

জ্বালানি তেল বিক্রয় কমিশন বৃদ্ধিসহ তিন দফা দাবি আদায়ে রংপুরে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালন করেছে বাংলাদেশ ট্যাংকলরী মালিক অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ পেট্রলপাম্প মালিক অ্যাসোসিয়েশন।

আজ (৩রা সেপ্টেম্বর) রবিবার সকাল থেকে রংপুরের পদ্মা, মেঘনা ও যমুনা ডিপো থেকে পেট্রলপাম্পে জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন বন্ধ রেখেছে সংগঠনগুলো। মালিক সমিতির এই ধর্মঘটকে স্বাগত জানিয়েছে শ্রমিক ইউনিয়নগুলোও।

রংপুর বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আলাউল মিয়া লাল্লু জানান, দীর্ঘ দিন ধরে মালিক পক্ষ যে দাবি করে আসছে তা যৌক্তিক। মালিকরা যদি টিকে থাকতে না পারে তাহলে আমাদের আয়ের পথও হুমকির মুখে পড়বে। তাই মালিক পক্ষের এই ধর্মঘট আমরা স্বতঃস্ফূর্তভাবে পালন করছি।

পেট্রোল পাম্প মালিক অ্যাসোসিয়েশনের নেতারা জানান, যে হারে জ্বালানি তেলের দাম বাড়ছে সে তুলনায় তেল বিক্রির কমিশন না বাড়ায় বিপাকে পড়েছেন তারা।

তদের দাবি, জ্বালানি তেলের বিক্রয় কমিশন বাড়িয়ে শতকরা সাড়ে চার ভাগ থেকে সাড়ে সাত ভাগ করতে হবে। পেট্রোল পাম্প ব্যবসায়ীদের কমিশন এজেন্ট হিসেবে ও ট্যাঙ্ক লরির ইকনোমিক লাইফ ২৫ বছরের ঊর্ধ্বে নির্ধারণ করে গেজেট প্রকাশ করতে হবে।

রংপুর পেট্রোল পাম্প মালিক অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আজিজুল ইসলাম জানান, গত বছর জ্বালানি তেলের দাম বাড়ার পর প্রতি গাড়ি তেল উত্তোলন করতে আগের থেকে দ্বিগুণ পরিমাণে টাকা লগ্নি করতে হচ্ছে। তবে সে তুলনায় বাড়েনি তেল বিক্রির কমিশনের টাকা। সরকার দ্রুত দাবি না মানলে অনির্দিষ্ট কালের এই ধর্মঘট চলমান রাখার হুশিয়ারিও দিয়েছেন এই নেতা।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd