সংবাদ শিরোনাম :
সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে কমলগঞ্জে সংবাদ সম্মেলন কমলগঞ্জে এসএসসি-২৬ মণিপুরী কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান কমলগঞ্জে ১৫৪ মণ্ডপে দুর্গাপূজা শুরু, নিরাপত্তায় পুলিশের টহল জোরদার কমলগঞ্জে বেড়া কেটে রাস্তার তৈরীর অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন কমলগঞ্জে ১ হাজার ৮০ জন চা শ্রমিকের মাঝে ধনা বাউরির বস্ত্র বিতরণ কমলগঞ্জে টমেটো ক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ, কৃষকের ক্ষতি ৩ লাখ টাকা কমলগঞ্জে মিরতিংগা চা বাগানে দূর্গাপুজার বোনাস ও বকেয়ার দাবিতে ১,০১৭ শ্রমিকের অবস্থান ধর্মঘট মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখায় মৃত্যুর দাবি ২০ লক্ষ টাকা প্রদান চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য ভানুগাছ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী আফরোজ উদ্দিনের ইন্তেকাল

কমলগঞ্জে মাকে ডাঃ দেখিয়ে বাড়ি ফেরা হলো না

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ৩৪৩ বার দেখা হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধি::

মৌলভীবাজারের কমলগঞ্জে মাকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার সময় রুয়েল বখত (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (২৯শে নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার আদমপুর ইউনিয়নের হোমের জান মাটিয়া মসজিদ নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত রুয়েল বখত উপজেলার ইসলামপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের মৃত নুরুজ বখতের ছেলে এবং আদমপুর বাজারের কাপড়ের ব্যবসায়ী ও আদমপুর বাজারের ব্যবসায়ি সমিতির সদস্য।

এবিষয়ে স্থানীয়রা জানান যে, বুধবার বিকেলে রুয়েল বখত তার মাকে নিয়ে ডাক্তার দেখাতে যান। ডাক্তার দেখিয়ে ঔষধপত্র নিয়ে নিজ এলাকায় রাত ১১টার দিকে আসার পথে উপজেলার আদমপুর ইউনিয়নের মাটিয়া মসজিদ নামক এলাকার উপজেলা-আদমপুর সড়কের মাঝে হঠাৎ সিএনজি অটোরিকশার চাকা খুলে গেলে পাশের কৃষিজমিতে উল্টে পড়ে যায়। এ সময় সিএনজিতে থাকা রুয়েল ও তার মা আহত হন।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রুয়েলকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হয়ে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রুয়েল বখতকে মৃত ঘোষণা করেন। মা কিছুটা আহত হলেও সুস্থ আছেন।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় চক্রবর্তী সড়ক দুর্ঘটনায় রুয়েল বখতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd