সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

আঃলীগ থেকে মনোনয়ন না পেয়ে যারা স্বতন্ত্র প্রার্থী হলেন

  • প্রকাশিত : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ২৭৫ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক নিউজ ::

বৈধ ঘোষনা করা হলো রাঙ্গার মনোনয়নপত্র

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের গত ৩০শে নভেম্বরে যারা প্রার্থী হিসেবে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল।

ক্ষমতায় থাকা আওয়ামী লীগের পক্ষ থেকেও চূড়ান্ত প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।

এর মধ্যে মন্ত্রিসভার তিনজন সদস্যসহ বর্তমান সংসদের ৭১ জন সংসদ সদস্যকে দলীয় মনোনয়ন দেয়নি আওয়ামী লীগ।

যারা মনোনয়ন পায়নি তার মধ্যে অন্তত ২৭ জন সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন।

এর মধ্যে এই সংসদ সদস্যরা নির্বাচন কমিশনে (ইসি) তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

তারা হলেনঃ- পঞ্চগড়-১ আসনে মোঃ মাজাহারুল হক প্রধান, গাইবান্ধা-৪ আসনে মোঃ মনোয়ার হোসেন চৌধুরী, নওগাঁ-৩ আসনে মোহাম্মদ সেলিম উদ্দিন তরফদার, নওগাঁ-৪ আসনে মোঃ এমাজ উদ্দিন প্রামাণিক, রাজশাহী-৩ আসনে মোঃ আয়েন উদ্দিন, রাজশাহী-৪ আসনে এনামুল হক,

রাজশাহী-৫ আসনে মোঃ মনসুর রহমান, মেহেরপুর-২ আসনে মোহাম্মদ শহীদুজ্জামান, ঝিনাইদহ-৩ আসনে মোঃ শফিকুল আজম খান, যশোর-৪ আসনে রণজিৎ কুমার রায়, সাতক্ষীরা-২ আসনে মীর মোশতাক আহমেদ রবি, বরিশাল-৪ আসনে পঙ্কজ নাথ, টাঙ্গাইল-৫ আসনে মোঃ সানোয়ার হোসেন, জামালপুর-৪ আসনে মোঃ মুরাদ হাসান, ময়মনসিংহ-৩ আসনে নাজিম উদ্দিন আহমেদ, ময়মনসিংহ-৯ আসনে আনোয়ারুল আবেদীন খান, ঢাকা-৫ আসনে মোঃ কাজী মনিরুল ইসলাম,

গাজীপুর-৩ আসনে মোহাম্মদ ইকবাল হোসেন, সুনামগঞ্জ-১ আসনে মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ-২ আসনে জয়া সেনগুপ্ত, হবিগঞ্জ-১ আসনে গাজী মোহাম্মদ শাহনেওয়াজ, হবিগঞ্জ-২ আসনে মোঃ আব্দুল মজিদ খান, কুমিল্লা-৮ আসনে নাসিমুল আলম চৌধুরী, নোয়াখালী-৬ আসনে আয়েশা ফেরদৌস, চট্টগ্রাম-৪ আসনে দিদারুল আলম, চট্টগ্রাম-১২ আসনে শামসুল হক চৌধুরী এবং কক্সবাজার-১ আসনে জাফর আলম।

ছবিঃ- সংগ্রহ

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd