1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
কমলগঞ্জের কালেঙ্গায় তুচ্ছ ঘটনায় দোকান ও বাড়িঘর ভাংচুর - আলোরদেশ২৪
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জ জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার বৃত্তি পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান শওকতুল ইসলাম শকু এমপিকে ভানুগাছ রেলওয়ে স্টেশনে ফুলেল শুভেচ্ছা কমলগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  কমলগঞ্জ মণিপুরী ললিতকলা একাডেমিতে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান কমলগঞ্জে প্রবাসী স্ত্রী ও মেয়ে কে পিটিয়ে আহত ও প্রাণনাশের হুমকি বিসমিল্লাহ এলপিজিগ্যাস স্টেশন এর ৩য় বছর পূর্তি কমলগঞ্জের অন্যতম পর্যটন কেন্দ্র শমশেরনগর গল্ফ মাট খুঁড়ে ফেলছে বাগান কর্তৃপক্ষ মৌলভীবাজার-৪ আসনে মনোনয়ন প্রত্যাহার করলেন এড.মোহাম্মদ আব্দুর রব,লড়াইয়ে বাকি ৬ জন কমলগঞ্জে বিওয়াইসি আয়োজনেব্লক, বাটিক ও প্রিন্ট প্রশিক্ষণ সড়ক উন্নয়ন কাজে বিপর্যস্ত শিক্ষা কার্যক্রম, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

কমলগঞ্জের কালেঙ্গায় তুচ্ছ ঘটনায় দোকান ও বাড়িঘর ভাংচুর

  • প্রকাশিত : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ২৫৭ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক নিউজ ::
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের কালেঙ্গা গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকান ও বাড়িঘরে ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার (১৯শে ডিসেম্বর) সন্ধায় এ ঘটনাটি ঘটেছে।

এ ঘটনায় কালেঙ্গা গ্রামের মৃত শাহজাহান মিয়ার পুত্র হোসেন মিয়া কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

থানায় দায়েরকৃত অভিযোগ সুত্রে জানা যায় যে, কালেঙ্গা গ্রামের হোসেন মিয়ার পুত্র রনি মিয়া ও মৃত আব্দুল মিয়ার পুত্র আকাশ মিয়ার মধ্যে মঙ্গলবার বিকেলে কথাকাটাকাটি হয়। এর সুত্র ধরে সন্ধায় রনির বাড়ীতে মন্টু মিয়া, সুলেমান মিয়া, সাগর মিয়া, আকাশ মিয়া গংরা দোকান ও বাড়ীঘরে হামলা ও লুটপাট চালায়। এ ঘটনায় ৯ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ১৫/২০ বিরুদ্ধে কমলগঞ্জ থানায় মামলা দায়ের করেন হোসেন মিয়ার।

হোসেন মিয়া মামলার অভিযোগপত্রে উল্লেখ করেন, বিবাদীরা দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে কালেঙ্গাবাজারস্থ তার দোকানের ভিতরে প্রবেশ করে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। প্রতিবাদ করলে হামলাকারীরা দোকান ঘর ও পরে বসতঘরের আসবাবপত্র ভাংচুর করে নগদ টাকা স্বর্ণালংকারসহ প্রায় ১ লক্ষ ১৫ হাজার টাকার ক্ষতিসাধন করে। পরিবারের লোকদেরকে প্রাণে হত্যাসহ বিভিন্ন ক্ষতি সাধন করার হুমি প্রদান করে। পরে স্থানীয় লোকজন ছুটে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। এ ঘটনার পর হোসেন মিয়ার পরিবারের লোকজন চরম নিরাপত্তাহীনতায় ভোগছেন বলে জানান।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মন্টু মিয়া গংদের সাথে যোগাযোগের চেষ্টা করে তাদের বক্তব্য পাওয়া যায়নি।

কমলগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক রেজাউল করিম জানান যে, এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করেছি, ঘটনার তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed