1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মানববন্ধন,পরিকল্পিত হত্যার অভিযোগ জাল দলিল বানিয়ে নামজারির অভিযোগ, প্রাণনাশের শঙ্কায় জসিম উদ্দিন কমলগঞ্জে চৈত্রঘাট-আমরতল-দেওড়াচড়া সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি কমলগঞ্জে “ব্রাজিলকে হারিয়ে’ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কমলগঞ্জে এক একর জমির অভাবে ঝুলে আছে বর্জ্য শোধনাগার প্রকল্প শতাধিক নেতাকর্মী নিয়ে শ্রীমঙ্গলের সমাবেশে, মোসারফ শ্রীমঙ্গলে বৃষ্টির মধ্যে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান, ফ্যামিলি কার্ড বিতরণ প্রধানমন্ত্রী শ্রীমঙ্গল আগমন উপলক্ষে জনসভা সফল করতে কমলগঞ্জ প্রেসক্লাবে মতবিনিময় কমলগঞ্জে তাঁত বোর্ডের ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান

নড়াইল পুলিশের হাতে ইয়াবাসহ গ্রেফতার ২

  • প্রকাশিত : সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
  • ২০২ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক নিউজ ::

কমলগঞ্জ দাখিল মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ সোহেল রানা (৪৫) ও মোঃ টুটুল মোল্লা (৩৪) নামের ০২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা শাখা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ সোহেল রানা (৪৫) নড়াইল জেলার সদর থানাধীন চাচড়া গ্রামের মৃত নেছার আলীর ছেলে এবং মোঃ টুটুল মোল্লা (৩৪) একই গ্রামের মোঃ দেলোয়ার মোল্লার ছেলে।

আজ সোমবার (১লা জানুয়ারি) সকাল ০৮ঃ৪০ ঘটিকার দিকে নড়াইল সদর থানাধীন তুলারামপুর ইউনিয়নের চাচড়া গ্রামের চাচড়া টু মাইজপাড়া পাকা রাস্তার উপর থেকে তাদের আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব মোঃ ছাব্বিরুল আলম এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) মোঃ ফারুক হোসেন, এএসআই(নিঃ) আনিসুজ্জামান,

এএসআই(নিঃ) মাহফুজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ সোহেল রানা (৪৫) ও মোঃ টুটুল মোল্লা (৩৪) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামীদের নিকট থেকে ৫১(একান্ন) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান মহোদয়ের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed