সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে প্রবাসীর বসত ঘরের দরজা-জানালা ও মোটরসহ ৩ লাখ টাকার মালামাল লুট অপ্রাপ্তবয়স্ক মেয়েকে জিম্মি করে ধর্মান্তর ও ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কমলগঞ্জে নিহত জাহাঙ্গীরের পরিবারের পাশে জামায়াত শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়মের বিরুদ্ধে সংবাদ প্রচার করায়, সাংবাদিকসহ পাঁচজনের উপর মামলা কমলগঞ্জে জমি বিক্রয় সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় নিহত ১, আটক ১ কমলগঞ্জে গাছের সুরক্ষায় জামাল হোসেন এর উদ্যোগ কমলগঞ্জে দোকান চুরি পরের রাত বাড়িতে হামলা কমলগঞ্জে কিশোরীর ধর্মান্তর করে বিয়ে, ইউপি সদস্য সমাধানের আশ্বাস কমলগঞ্জে বিধবা নারীর ধানে কীটনাশক প্রয়োগের অভিযোগ কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর তথ্য ও গ্রাহক হেনস্তার অভিযোগ

কমলগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আবদাল হোসেন বহিষ্কার

  • প্রকাশিত : বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪
  • ৩৬২ বার দেখা হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধি::

কমলগঞ্জে নৌকা মার্কার সংসদ সদস্য পদপ্রার্থীউপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এর মতবিনিময় সভা

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি জনাব, আবদাল হোসেন কে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্য পদ সহ দলের সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

আজ বুধবার (৩রা জানুয়ারি) জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত দলের এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

আরও জানা যায় যে, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবদাল হোসেন  সম্প্রতি মৌলভীবাজার -৪ আসনের নৌকার প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগ উঠে। ফলে দলের শৃঙ্খলা বিরোধী অভিযোগের ভিত্তিতে কেন্দ্র থেকে আবদাল হোসেনকে দলীয় সকল পর্যায়ের সাংগঠনিক পদ-পদবীসহ দলের প্রাথমিক সদস্য পদ থেকেও বহিষ্কার করা হয়।

এ বিষয়ে আবদাল হোসেন বলেন যে, এ ব্যাপারে আমার কিছু জানা নেই, বা আমি এবিষয়ে কোন চিঠি পাইনি।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd