সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

আজ থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় খুলবে

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
  • ২৯৫ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক নিউজ ::

নতুন মন্ত্রীসভায় ঠাঁই হলোনা ২৮ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী

আড়াই মাস পর আজ বৃহস্পতিবার খুলছে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়। এদিন কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকেছে দলটি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে বিএনপি।

আজ বৃহস্পতিবার (১১ই জানুয়ারি) বিকেল ৩টায় এ সংবাদ সম্মেলন করবে দলটি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এতে বক্তব্য রাখবেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

এ ছাড়াও সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও বেগম সেলিমা রহমান উপস্থিত থাকবেন।

দলের এ সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে দুই মাস ১৪ দিন পর খুলছে কার্যালয়টি। একদফা আন্দোলনের অংশ হিসেবে গত ২৮শে অক্টোবর ঢাকার নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশের ডাক দেয় বিএনপি। ওই মহাসমাবেশকে ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় দলটি। এরপর থেকেই দলীয় কার্যালয় তালাবদ্ধ আছে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd