সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

টয়লেট ও খড়ির ঘর থেকে টিসিবির সয়াবিন তেল উদ্ধার

  • প্রকাশিত : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৩৯ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক নিউজ ::

নাটোরের সিংড়ায় এক মুদী দোকানির বাড়ির টয়লেট ও খড়ির ঘর থেকে টিসিবির ৩৫০ লিটার সয়াবিন তেল জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শুক্রবার (২রা ফেব্রুয়ারি) বিকেলে বিলদহর বাজারের ব্যবসায়ী শাহ আলম খন্দকারের(২৮) বাড়ি থেকে এই বিপুল ভোজ্য তেল জব্দ করা হয়।
জব্দকরা ২ লিটারের ১৭৫ বোতল সয়াবিন তেলের বোতলগুলো জেলার গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের দায়িত্বে থাকা টিসিবির ডিলার রিপন আলীর কাছ থেকে বুধবার রাতে কিনেছিলেন মুদি দোকানি শাহ আলম খন্দকার, এমনটাই দাবি তার। এ ঘটনায় অভিযুক্ত শাহ আলমকে আটক করেছে আটক করেছে র‍্যাব। সিপিসি-২, নাটোর র র‍্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার সঞ্জয় কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

সিনিয়র সহকারী পুলিশ সুপার সঞ্জয় কুমার সরকার জানান, শুক্রবার বেলা ১১টার দিকে বোতলজাত তেল ড্রামে ঢালছিলেন শাহ আলম খন্দকার। এতে স্থানীয়দের সন্দেহ হলে স্থানীয় এক ব্যক্তি র‍্যাবকে খবর দেন। বিকেলে র ্যাব সদস্যরা শাহ আলম খন্দকারের বাড়িতে অভিযান পরিচালনা করে। তার দেয়া তথ্যমতে বাড়ির টয়লেট ও খড়ি রাখার ঘর থেকে ২লিটারের ১১০টি বোতল ও ৬৫টি প্লাস্টিকের খালি বোতল সহ ১৩০ লিটার তেল ভর্তি ড্রাম জব্দ করা হয়।

তিনি জানান যে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত শাহ আলম জানিয়েছেন, জব্দকৃত ২ লিটারের ১৭৫ বোতল সয়াবিন তেলের বোতলগুলো জেলার গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের দায়িত্বে থাকা টিসিবির ডিলার রিপন আলীর কাছ থেকে বুধবার রাতে তিনি কিনেছিলেন।

সিনিয়র সহকারী পুলিশ সুপার সঞ্জয় কুমার সরকার আরও বলেন, আটকৃত শাহ আলমের দেয়া তথ্যমতে আরও বেশ কয়েকটি জায়গায় অবৈধভাবে মজুত রাখা টিসিবির পণ্য উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান এই র‍্যাব কর্মকর্তা।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd