সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ইকরাউল কোরআন ফাউন্ডেশনের কুইজ প্রতিযোগিতা কমলগঞ্জে হত্যা মামলা আপস না করায় গাড়িতে আগুন দিয়ে ফাঁসানোর অভিযোগ চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের এসপি জাহাঙ্গীর আলম রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার কমলগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার কমলগঞ্জে আপত্তিকর অবস্থায় নারীসহ ৫ জন আটক,মোটরসাইকেল ও সিএনজি জব্দ শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলন চলছে, ঝুঁকিতে সড়ক ও সেতু কমলগঞ্জে গাছ চুরির মামলায় নির্দোষ দাবি ও পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ ব্যবসায়ি রশিদ কমলগঞ্জে প্রবাসীর বসত ঘরের দরজা-জানালা ও মোটরসহ ৩ লাখ টাকার মালামাল লুট অপ্রাপ্তবয়স্ক মেয়েকে জিম্মি করে ধর্মান্তর ও ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কমলগঞ্জে নিহত জাহাঙ্গীরের পরিবারের পাশে জামায়াত

কমলগঞ্জে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে বোরো ধানের চারা রোপণ এর কার্যক্রম উদ্বোধন

  • প্রকাশিত : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৪৮ বার দেখা হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধি::

জাবিতে স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের তিলকপুর  এলাকায় প্রথমবারের মতো কৃষি জমিতে আধুনিক যন্ত্র রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে বোরো ধানের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে ২০২৩-২৪ অর্থ বছরের রবি মৌসূমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো ধানের সমলয় চাষাবাদের ব্লক প্রদর্শনীর রাইস ট্রান্সপ্লান্টার মেশিনের মাধ্যমে বোরো ধানের চারা জমিতে রোপণ কার্যক্রমের উদ্বোধন করেন কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি।

এসময় তিনি বলেন যে,কৃষকদের শ্রম কমানোর জন্য এই সমলয় পদ্ধতির চাষাবাদ মানুষের মাঝে আরো বেশি উৎসাহ বাড়াবে, সে জন্য যে সমস্ত উদ্যোগ নেওয়া প্রয়োজন সেটা নেয়া হবে।
এ উপলক্ষে আজ বুধবার (৭ই ফেব্রুয়রি) দুপুর ১২টায় উপজেলা প্রশাসন ও  কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও স্কাউট সম্পাদক মোশাহীদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সামছুদ্দিন আহমেদ, অতিরিক্ত উপ-পরিচালক নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি,
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছলম ইকবাল মিলন, কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমেদ,

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  মোঃ আসীদ আলী, আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজু।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায়।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা  উপ সহকারী কৃষি কর্মকর্তা বিশ্বজিত রায়, কৃষক কনকলাল সিংহ প্রমুখ।

উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায় বলেন, তিলকপুর মাঠে ৫০ একর জমিতে ৫০ জন কৃষককের বোরো চারা রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে রোপণ কর্মসূচি শুরু করা হয়।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd