1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সুবর্ণচরে গৃহবধুর লাশ উদ্ধার - আলোরদেশ২৪
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জ জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার বৃত্তি পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান শওকতুল ইসলাম শকু এমপিকে ভানুগাছ রেলওয়ে স্টেশনে ফুলেল শুভেচ্ছা কমলগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  কমলগঞ্জ মণিপুরী ললিতকলা একাডেমিতে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান কমলগঞ্জে প্রবাসী স্ত্রী ও মেয়ে কে পিটিয়ে আহত ও প্রাণনাশের হুমকি বিসমিল্লাহ এলপিজিগ্যাস স্টেশন এর ৩য় বছর পূর্তি কমলগঞ্জের অন্যতম পর্যটন কেন্দ্র শমশেরনগর গল্ফ মাট খুঁড়ে ফেলছে বাগান কর্তৃপক্ষ মৌলভীবাজার-৪ আসনে মনোনয়ন প্রত্যাহার করলেন এড.মোহাম্মদ আব্দুর রব,লড়াইয়ে বাকি ৬ জন কমলগঞ্জে বিওয়াইসি আয়োজনেব্লক, বাটিক ও প্রিন্ট প্রশিক্ষণ সড়ক উন্নয়ন কাজে বিপর্যস্ত শিক্ষা কার্যক্রম, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

সুবর্ণচরে গৃহবধুর লাশ উদ্ধার

  • প্রকাশিত : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৮০ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক নিউজ ::

মাদ্রাসার প্রধানের বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগ

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজুবিলী ইউনিয়নের চরমহি উদ্দিন গ্রাম থেকে লিমা আক্তার নামে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে চরজব্বার থানা পুলিশ।

নিহত গৃহবধু লিমা আক্তার(১৮)। সে উপজেলার চরজুবিলী ইউনিয়নের চরমহি উদ্দিন গ্রামের দিনমজুর মো. রাজন এর স্ত্রী ও একই ইউনিয়নের হক সাহেব এর মেয়ে। পারবারিক কলহের জের ধরো এমন ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করছে পুলিশ।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায় যে, লিমা আক্তারের স্বামী মোঃ রাজন জীবিকার তাগিদে চট্টগ্রাম এলাকায় ইটভাটায় কাজ করছেন। লিমা বাবার বাড়িতে থাকেন। দুপুরের খাওয়া দাওয়া করে মোবাইল ফোনে স্বামীর সাথে কথা বলার পর সবার অগোচরে ঘরের শয়ন কক্ষে বিষ পান করে। গৃহবধু লিমার মা দেখে চিৎকার করলে পার্শ্ববর্তী লোকজন এসে প্রথমে তাঁকে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পরামর্শ দেন। স্থানীয় লোকজনের সহায়তায় তাৎক্ষনিক গৃহবধূকে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্মরত চিকিৎসক অবস্থা গুরুতর দেখে দ্রুত নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার কথা বলেন। এ সময় হাসপাতালে নেওয়ার পথে লিমা আক্তার মারা যান।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম বলেন যে, এ ঘটনায় চরজব্বর থানার একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়ে। লাশ ময়নাতদন্ত শেষ পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ছবি ও তথ্য সংগ্রহ।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed