1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মানববন্ধন,পরিকল্পিত হত্যার অভিযোগ জাল দলিল বানিয়ে নামজারির অভিযোগ, প্রাণনাশের শঙ্কায় জসিম উদ্দিন কমলগঞ্জে চৈত্রঘাট-আমরতল-দেওড়াচড়া সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি কমলগঞ্জে “ব্রাজিলকে হারিয়ে’ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কমলগঞ্জে এক একর জমির অভাবে ঝুলে আছে বর্জ্য শোধনাগার প্রকল্প শতাধিক নেতাকর্মী নিয়ে শ্রীমঙ্গলের সমাবেশে, মোসারফ শ্রীমঙ্গলে বৃষ্টির মধ্যে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান, ফ্যামিলি কার্ড বিতরণ প্রধানমন্ত্রী শ্রীমঙ্গল আগমন উপলক্ষে জনসভা সফল করতে কমলগঞ্জ প্রেসক্লাবে মতবিনিময় কমলগঞ্জে তাঁত বোর্ডের ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান কমলগঞ্জে মরহুম আবদুল মুমিন (আলাল মিয়া) স্মরণে দোয়া মাহফিল ও শিরনী বিতরণ

নড়াইলে তেলকাড়া গ্রাম আবারও অশান্ত দু’পক্ষের সংঘর্ষে আহত ২০

  • প্রকাশিত : রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ৩০২ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক নিউজ ::

কমলগঞ্জে বিশ্ব বন্যপ্রাণী দিবস ২০২৪ পালিত 

নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের তেলকাড়া গ্রামে গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। তাদেরকে লোহাগড়া, নড়াইল এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা যায় যে, উপজেলার কোটাকোল ইউনিয়নের তেলকাড়া গ্রামে গ্রাম্য আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে ওই গ্রামের লিয়াকত শেখ সমর্থিত লোকজনদের সাথে একই গ্রামের ইউপি সদস্য নান্টু সমর্থিত লোকজনদের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্ধ-সংঘাত চলে আসছে। ছাগল-গরু দিয়ে ফসল খাওয়াকে কেন্দ্র করে রবিবার (৩রা মার্চ) দুপুরে ২টার দিকে বিবাদমান দুটি পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় তামিম, শামীম, জিহাদ, মরিয়ম বেগমসহ ২০ জন আহত হয়েছেন।

সংঘর্ষের খবর পেয়ে দ্রুত লেহাগড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌছায় এবং লাঠিচার্জ করে দু’পক্ষকে ছত্রভঙ্গ করে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহতদের লোহাগড়া, নড়াইল এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ কাঞ্চন রায় ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ওই গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed