1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মানববন্ধন,পরিকল্পিত হত্যার অভিযোগ জাল দলিল বানিয়ে নামজারির অভিযোগ, প্রাণনাশের শঙ্কায় জসিম উদ্দিন কমলগঞ্জে চৈত্রঘাট-আমরতল-দেওড়াচড়া সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি কমলগঞ্জে “ব্রাজিলকে হারিয়ে’ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কমলগঞ্জে এক একর জমির অভাবে ঝুলে আছে বর্জ্য শোধনাগার প্রকল্প শতাধিক নেতাকর্মী নিয়ে শ্রীমঙ্গলের সমাবেশে, মোসারফ শ্রীমঙ্গলে বৃষ্টির মধ্যে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান, ফ্যামিলি কার্ড বিতরণ প্রধানমন্ত্রী শ্রীমঙ্গল আগমন উপলক্ষে জনসভা সফল করতে কমলগঞ্জ প্রেসক্লাবে মতবিনিময় কমলগঞ্জে তাঁত বোর্ডের ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান

সাতক্ষীরায় স্বামীকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দিলেন স্ত্রী

  • প্রকাশিত : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪
  • ২৩৬ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক নিউজ ::

ইরান ও ইসরায়েল হামলার উত্তাপ এখন ইউরোপ ও আমেরিকায়

সাতক্ষীরায় স্বামীকে ভিডিও কলে রেখে গলায় ওড়না পেঁচিয়ে দুই সন্তানের জননী আত্মহত্যা করেছেন। গতকাল রোববার (১৪ই এপ্রিল) দুপুরের দিকে সাতক্ষীরা শহরের কামালনগর এলাকায় এ ঘটনাটি ঘটে।

আত্মহননকারী গৃহবধূ ইরানি আফরোজ (২৭) সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার হান্নান গাজীর মেয়ে। শহরের বড়বাজার এলাকায় তার একটি বিউটি পার্লার রয়েছে।

এবিষয়ে স্থানীয় সূত্রে জানা যায় যে, মাসখানেক আগে স্বামী আকমল হোসেনকে সঙ্গে নিয়ে ইরানি কামালনগর দক্ষিণপাড়ার তৌহিদুর রহমান বাবলুর বাড়ি ভাড়া নেন। তবে বিভিন্ন বিষয়ে স্বামীর সঙ্গে প্রায়ই তার পারিবারিক কলহ লেগেই থাকত। একপর্যায়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে স্বামী বাসা থেকে চলে যান। রোববার দুপুরে স্বামীর সঙ্গে মোবাইলে ভিডিও কলে কথা বলা অবস্থায় নিজ ঘরে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি।

এবিষয়ে বাড়ির মালিক তৌহিদুর রহমান বাবলু জানান যে, ইরানির স্বামী আকমল হোসেন সম্পর্কে তিনি বিস্তারিত কিছু জানেন না। তবে বেশ কিছুদিন হলো তিনি বাসায় আসেন না। সম্ভবত বর্তমানে তিনি ঢাকায় অবস্থান করছেন। রোববার দুপুরে বাসায় একা থাকা অবস্থায় দরজা লাগিয়ে সিলিং ফ্যানে ইরানি গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। স্থানীয়রা বুঝতে পেরে পুলিশকে খবর দেয়। পরে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে।

এবিষয়ে সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম জানান যে, খবর পেয়ে গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

ছবি ও তথ্য সংগ্রহ।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed