সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মানববন্ধন,পরিকল্পিত হত্যার অভিযোগ

কমলগঞ্জ উপজেলায় তিন পদে মনোনয়নপত্র জমা দিলেন ১১ জন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ২৬২ বার দেখা হয়েছে

কমলগঞ্জ প্রতওনিধি::

কমলগঞ্জে চেয়ারম্যান প্রার্থী ইমতিয়াজ আহমেদ বুলবুল এর মতবিনিময়

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় তৃতীয় ধাপে অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ১১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করছেন।

আজ বৃহস্পতিবার (২রা মে) তারা অনলাইনে সংশ্লিষ্ট কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে উপজেলা চেয়ারম্যান পদে চারজন, ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

চার উপজেলা চেয়ারম্যান প্রার্থী হলেন-বর্তমান উপজেলা চেয়ারম্যান ও সাবেক কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য অধ্যাপক মো: রফিকুর রহমান, স্থানীয় সংসদ সদস্য ও কৃষি মন্ত্রীর ছোট ভাই উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, চা শ্রমিক নারী নেত্রী গীতা রানী কানু ও প্রবাসী চমন উদ্দিন।

পাঁচ উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হলেন- আওয়ামী লীগ নেতা সাবেক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো: সিদ্দেক আলী, মো: আলমগীর চৌধুরী, সুনীল কুমার মৃধা, মাও: এম এ ওয়াহাব ও নিরঞ্জন দেব।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগ নেত্রী বিলকিস বেগম ও উপজেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী মুন্না দেব রায়।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd