সংবাদ শিরোনাম :
সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে কমলগঞ্জে সংবাদ সম্মেলন কমলগঞ্জে এসএসসি-২৬ মণিপুরী কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান কমলগঞ্জে ১৫৪ মণ্ডপে দুর্গাপূজা শুরু, নিরাপত্তায় পুলিশের টহল জোরদার কমলগঞ্জে বেড়া কেটে রাস্তার তৈরীর অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন কমলগঞ্জে ১ হাজার ৮০ জন চা শ্রমিকের মাঝে ধনা বাউরির বস্ত্র বিতরণ কমলগঞ্জে টমেটো ক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ, কৃষকের ক্ষতি ৩ লাখ টাকা কমলগঞ্জে মিরতিংগা চা বাগানে দূর্গাপুজার বোনাস ও বকেয়ার দাবিতে ১,০১৭ শ্রমিকের অবস্থান ধর্মঘট মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখায় মৃত্যুর দাবি ২০ লক্ষ টাকা প্রদান চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য ভানুগাছ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী আফরোজ উদ্দিনের ইন্তেকাল

কমলগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত-১

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ২২১ বার দেখা হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধি::

ইরানের পারমাণবিক স্থাপনার যা হলো ইসায়েলের হামলায়

মৌলভীবাজারের কমলগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় দিবাংশ দেবনাথ (৪৭) নামে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সে উপজেলার ইসলামপুর ইউনিয়নের কাঠালকান্দি নিবাসী প্রয়াত দিগেন্দ্র দেবনাথ এর ২য় পুত্র ও মুন্সীবাজার জেনুইন কম্পিউটার সাইন্স এন্ড টেকনোলজির প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায় যে, দিবাংশু দেব নাথ গত ১লা জুন সকাল সাড়ে ৯টায় মোটরসাইকেল যোগে কমলগঞ্জ থেকে মুন্সীবাজার জেনুইন কম্পিউটার সাইন্স এন্ড টেকনোলজি অফিসে আসার পথে বিক্রমকলস এলাকায় রাস্তার পাশে একটি গাছের সাথে সজোরে ধাক্কা লাগে গুরুতর আহত হন।পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিলেট এম,এ,জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। অবস্থার অবনতি হলে তাকে আইসিউতে স্থানান্তর করা হয়। আইসিইউতে ডাক্তারের নিবিড় পর্যবেক্ষণে থাকা অবস্থায় বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টায় দিবাংশু দেবনাথ মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে তিনি রেখে গেছেন, মা, ২ ভাই, ১ বোন, স্ত্রী, ২ মেয়ে, ১ ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের কাঠালকান্দি গ্রামের নিজ বাড়িতে তাঁর শেষকৃত্য শেষে নিজ পারিবারীক শ্মশানে সমাহিত করা হবে।

কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) মোঃ আব্দুর রাজ্জাক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন যে, এই ঘটনায় কমলগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd