1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কমলগঞ্জ উপজেলা ইউনিট এর অভিষেক - আলোরদেশ২৪
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জ জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার বৃত্তি পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান শওকতুল ইসলাম শকু এমপিকে ভানুগাছ রেলওয়ে স্টেশনে ফুলেল শুভেচ্ছা কমলগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  কমলগঞ্জ মণিপুরী ললিতকলা একাডেমিতে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান কমলগঞ্জে প্রবাসী স্ত্রী ও মেয়ে কে পিটিয়ে আহত ও প্রাণনাশের হুমকি বিসমিল্লাহ এলপিজিগ্যাস স্টেশন এর ৩য় বছর পূর্তি কমলগঞ্জের অন্যতম পর্যটন কেন্দ্র শমশেরনগর গল্ফ মাট খুঁড়ে ফেলছে বাগান কর্তৃপক্ষ মৌলভীবাজার-৪ আসনে মনোনয়ন প্রত্যাহার করলেন এড.মোহাম্মদ আব্দুর রব,লড়াইয়ে বাকি ৬ জন কমলগঞ্জে বিওয়াইসি আয়োজনেব্লক, বাটিক ও প্রিন্ট প্রশিক্ষণ সড়ক উন্নয়ন কাজে বিপর্যস্ত শিক্ষা কার্যক্রম, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কমলগঞ্জ উপজেলা ইউনিট এর অভিষেক

  • প্রকাশিত : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ২৫৩ বার দেখা হয়েছে


কমলগঞ্জ প্রতিনিধি::

শ্রীমঙ্গল উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন

মৌলভীবাজারে কমলগঞ্জে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কমলগঞ্জ উপজেলা ইউনিট এর অভিষেক অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (৮ই জুন) দুপুরে উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে এ অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুনিম তরফদার।

মুক্তিযুদ্ধা সংসদ সন্তান কমান্ড কমলগঞ্জ উপজেলা ইউনিটের সভাপতি আসিফ নিয়াজ রনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সভাপতি এস.এম. এরশাদ হোসেন।

মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কমলগঞ্জ উপজেলা ইউনিটের সাধারণ সম্পাদক সঞ্জয় কান্তি দেব এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌর মেয়র জুয়েল আহমদ।

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসাবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটি সদস্য, ধর্ম বিষয়ক উপকমিটি বাংলাদেশ আওয়ামী লীগ ও সাংগঠনিক সম্পাদক মীর মিজানুর রহমান লিটন, সহ সাংগঠনিক সম্পাদক রিপন, আইন হিসাব ও নিরীক্ষা বিষয়ক সম্পাদক এফ.এ.আল. সিফাত (হিরু), মৌলভীবাজার জেলা ইউনিটের মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর সভাপতি আতিকুর রহমান নোমান, সাধারণ সম্পাদক বেলাল হোসেন, সহসভাপতি মোঃ বোরহান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ শামসুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তানভীর হাসান।

এছাড়াও উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম মোসাদ্দেক আহমেদ মানিক, কমলগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল হান্নান, কমলগঞ্জ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান পারভিন আক্তার লিলি, কমলগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র মোঃ আনোয়ার হোসেন, মৌলভীবাজার জেলা ইউনিটের অর্থ বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন, শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক সৈয়দ খালেদ মাহমুদ, কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি হামিম মাহমুদ জয়, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পাপ্পু প্রমুখ।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed