সংবাদ শিরোনাম :
সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে কমলগঞ্জে সংবাদ সম্মেলন কমলগঞ্জে এসএসসি-২৬ মণিপুরী কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান কমলগঞ্জে ১৫৪ মণ্ডপে দুর্গাপূজা শুরু, নিরাপত্তায় পুলিশের টহল জোরদার কমলগঞ্জে বেড়া কেটে রাস্তার তৈরীর অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন কমলগঞ্জে ১ হাজার ৮০ জন চা শ্রমিকের মাঝে ধনা বাউরির বস্ত্র বিতরণ কমলগঞ্জে টমেটো ক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ, কৃষকের ক্ষতি ৩ লাখ টাকা কমলগঞ্জে মিরতিংগা চা বাগানে দূর্গাপুজার বোনাস ও বকেয়ার দাবিতে ১,০১৭ শ্রমিকের অবস্থান ধর্মঘট মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখায় মৃত্যুর দাবি ২০ লক্ষ টাকা প্রদান চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য ভানুগাছ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী আফরোজ উদ্দিনের ইন্তেকাল

কমলগঞ্জে স্মার্ট ভূমিসেবা সপ্তাহের শুভ উদ্বোধন

  • প্রকাশিত : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ৩৩৫ বার দেখা হয়েছে




কমলগঞ্জ প্রতিনিধি::

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কমলগঞ্জ উপজেলা ইউনিট এর অভিষেক

মৌলভীবাজারের কমলগঞ্জে স্মার্ট ভূমিসেবা সপ্তাহের শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার (৮ই জুন) দুপুর ১২টায় উপজেলা ভূমি অফিস চত্বরে ভূমিসেবা সপ্তাহের স্মার্ট ভূমিসেবা,স্মার্ট নাগরিক এর শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন। এ সময় আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে প্রায় ৩০জন গৃহ ও ভূমি প্রাপ্ত উপকারভোগীদের মাঝে ২শত জায়গার ফর্সা হস্তান্তর করা হয়। পরে ভূমিসেবা সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রইছ আল রেজুয়ানের সঞ্চালনায় আলোচনা সভায় অতিথি ছিলেন কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আসলাম ইকবাল মিলন,বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুমিন, কমলগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান প্রমুখ।

এছাড়াও বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা, সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। সপ্তাহব্যাপী স্মার্ট ভূমিসেবা অনুষ্ঠিত হবে। ভূমি সংক্রান্ত যে কোন ধরনের সমস্যার সমাধান, নামজারি ইত্যাদি সেবা প্রদান করা হবে বলে সহকারি কমিশনার (ভূমি) রইছ আল রেজওয়ান জানান। এছাড়াও তিনি বলেন যে, কোন ধরনের অভিযোগ ১৬১২২ নাম্বারে জানালে সাথে সাথে ব্যবস্থা গ্রহন করা হবে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd