সংবাদ শিরোনাম :
চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য ভানুগাছ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী আফরোজ উদ্দিনের ইন্তেকাল কমলগঞ্জে আদালতের নিষেধাজ্ঞার জমিতে ধান কাটাকে কেন্দ্র করে হামলার অভিযোগ কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি

কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর মৌলভীবাজারে হামলা

  • প্রকাশিত : বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ২৫৪ বার দেখা হয়েছে

মৌলভীবাজার প্রতিনিধি::

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ভিসা নীতি প্রয়োগ শুরু

মৌলভীবাজারের শহরের চৌমুহনা এলাকায় কোটা আন্দোলনকারী ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

আজ বুধবার (১৭ই জুলাই) সন্ধার দিকে মৌলভীবাজার শহরের চৌমুহনা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

তবে জানা যায় যে, সারা দেশে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষে বেশ কয়েকজন হতাহত হন। এঘটনার নিন্দা ও দোষীদের শাস্তির দাবি জানিয়ে বিকেলে জেলার চৌমুহনা এলাকায় অবস্থান নেয় কোটা আন্দোলনকারীরা। পরে স্থানীয় ছাত্রলীগ কর্মীরা বাঁধা দিলে তাদের সঙ্গে সংঘর্ষ হয়। একপর্যায়ে আন্দোলনকারীরা পিছু হটলে সড়কের নিয়ন্ত্রণ নেয় ছাত্রলীগ।

নাম প্রকাশে অনিচ্ছুক আন্দোলনকারী এক শিক্ষার্থী বলেন যে, ‘সারা দেশে কোটা আন্দোলকারীদের ওপর হামলার বিচার চেয়ে আমরা মিছিল করছিলাম। প্রথমে আমরা দেওয়ানী মসজিদের সামনে আসলে পুলিশ বাধা দেয়। আমরা এ ঘটনার বিচার চাই।

মৌলভীবাজার মডেল থানার ওসি কে এম নজরুল বিষয়টি নিশ্চিত করে বলেন যে, ছাত্রলীগ ও কোটা আন্দোলনকারীদের মধ্যে বিশৃঙ্খলার মতো তুচ্ছ ঘটনা ঘটেছে। তাদেরকে আমরা বুঝিয়ে পাঠিয়ে দিয়েছি।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd