1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
নির্বাচনের তারিখ নির্ধারণ করবে অন্তর্বর্তীকালীন সরকার : মির্জা ফখরুল - আলোরদেশ২৪
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের অন্যতম পর্যটন কেন্দ্র শমশেরনগর গল্ফ মাট খুঁড়ে ফেলছে বাগান কর্তৃপক্ষ মৌলভীবাজার-৪ আসনে মনোনয়ন প্রত্যাহার করলেন এড.মোহাম্মদ আব্দুর রব,লড়াইয়ে বাকি ৬ জন কমলগঞ্জে বিওয়াইসি আয়োজনেব্লক, বাটিক ও প্রিন্ট প্রশিক্ষণ সড়ক উন্নয়ন কাজে বিপর্যস্ত শিক্ষা কার্যক্রম, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা বিয়ের কাবিনের জমিতে গড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সংসদীয় আসনে ৮ জনের মনোনয়নপত্র দাখিল জুলাই যুদ্ধা হাদি আর নেই, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি কমলগঞ্জে মহান বিজয় দিবসে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ চিতলীয়া প্রবাসী কল্যাণ সংগঠন এর শীতবস্ত্র বিতরণ ওসমান হাদীকে হত্যাচেষ্টার প্রতিবাদে কমলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

নির্বাচনের তারিখ নির্ধারণ করবে অন্তর্বর্তীকালীন সরকার : মির্জা ফখরুল

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ২৬০ বার দেখা হয়েছে

 অনলাইন ডেস্ক নিউজ ::

হজ্বের খরচ কমাতে মন্ত্রণালয়ের উদ্যোগ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রয়োজনীয় সংস্কার করে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের তারিখ নির্ধারণ করবে।

আজ বৃহস্পতিবার (২৯শে আগস্ট) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।

বিএনপি মহাসচিব জানান যে, প্রধান উপদেষ্টা আলোচনার জন্য তাদের আমন্ত্রণ জানিয়েছিলেন। প্রায় সোয়া এক ঘণ্টার বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বলে মন্তব্য করেন তিনি। ফখরুল বলেন যে, অন্তর্বর্তীকালীন সরকার দেশের স্থিতিশীলতা নিশ্চিত করতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এবং পরবর্তীতে নির্বাচনের তারিখ ঘোষণা করবে।

তিনি আরও বলেন যে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের আলোচনা অব্যাহত থাকবে, যার মাধ্যমে একটি সুনির্দিষ্ট রূপরেখা তৈরি হবে। ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার তাদের আন্তরিকতা, দেশপ্রেম ও যোগ্যতা দিয়ে দেশকে স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে আনতে সক্ষম হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এর আগে বিকেল ৪টায় মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপির তিন সদস্যের একটি প্রতিনিধিদল যমুনায় পৌঁছায়। প্রতিনিধি দলে স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। বৈঠকে পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ এবং আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, ড. মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর গত ১২ই আগস্ট বিএনপি মহাসচিবের নেতৃত্বে ৭ সদস্যের স্থায়ী কমিটি যমুনায় প্রথম বৈঠক করেন।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed