1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
কমলগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা - আলোরদেশ২৪
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জ জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার বৃত্তি পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান শওকতুল ইসলাম শকু এমপিকে ভানুগাছ রেলওয়ে স্টেশনে ফুলেল শুভেচ্ছা কমলগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  কমলগঞ্জ মণিপুরী ললিতকলা একাডেমিতে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান কমলগঞ্জে প্রবাসী স্ত্রী ও মেয়ে কে পিটিয়ে আহত ও প্রাণনাশের হুমকি বিসমিল্লাহ এলপিজিগ্যাস স্টেশন এর ৩য় বছর পূর্তি কমলগঞ্জের অন্যতম পর্যটন কেন্দ্র শমশেরনগর গল্ফ মাট খুঁড়ে ফেলছে বাগান কর্তৃপক্ষ মৌলভীবাজার-৪ আসনে মনোনয়ন প্রত্যাহার করলেন এড.মোহাম্মদ আব্দুর রব,লড়াইয়ে বাকি ৬ জন কমলগঞ্জে বিওয়াইসি আয়োজনেব্লক, বাটিক ও প্রিন্ট প্রশিক্ষণ সড়ক উন্নয়ন কাজে বিপর্যস্ত শিক্ষা কার্যক্রম, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

কমলগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

  • প্রকাশিত : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ২০০ বার দেখা হয়েছে


কমলগঞ্জ প্রতিনিধিঃ

কমলগঞ্জে সহকারী শিক্ষক পদে দশম গ্রেড ও শতভাগ বিভাগীয় পদোন্নতির দাবিতে মানববন্ধন

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ ও উৎসবসুখরভাবে উদযাপনের লক্ষ্যে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা সংক্রান্ত এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

বুধবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীনের সভাপতিত্বে¡ ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার প্লাবন পালের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার নবাগত ওসি সৈয়দ ইফতেখার হোসেন, মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি কমলগঞ্জ জোনাল অফিসের ডিজিএম গোলাম ফারুক মীর, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল চন্দ্র দাশ।

আলোচনায় অংশ নেন পতনঊষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা শামসুন নাহার, উপজেলা বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া শফি, উপজেলা জামায়াতের আমীর মো: মাসুক মিয়া. উপজেলা হেফাজত নেতা মাও: নুরুল মোত্তাকিম জুনাইদ, ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মাও: ইকবাল হোসেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নিরঞ্জন দেব, প্রেসক্লাব সভাপতি এম, এ, ওয়াহিদ রুলু, পূজা উদযাপন পরিষদের নেতা প্রত্যুষ ধর, ইউনিয়ন পূজা উদযাপন পরিষদ নেতা নারায়ণ মল্লিক সাগর, পূজামন্ডপ কমিটির পক্ষে নির্মল এস পলাশ, মানিক পাল প্রমুখ।

সভায় কমলগঞ্জ উপজেলায় এবছর ১৩৭ টি সার্ব্বজনীন ও ১১টি ব্যক্তিগতসহ মোট ১৪৮টি পূজামন্ডপে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ ও উৎসবসুখরভাবে উদযাপনের লক্ষ্যে কতিপয় সিদ্ধান্ত গৃহীত হয়। সবশেষে ১৩৭টি পূজা মন্ডপের অনুকুলে ৫০০ কেজি করে জিআর চাল এর ডিও বিতরণ করা হয়।







শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed