1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
কমলগঞ্জে আওয়ামীলীগের নেতার দখলে থাকা লাউয়াছড়ার বনেভূমি উদ্ধার - আলোরদেশ২৪
সংবাদ শিরোনাম :
ইসলামী ছাত্রশিবির কমলগঞ্জ সরকারী কলেজ শাখার উদ্যোগে গণ-ইফতার মাহফিল অনুষ্ঠিত কমলগঞ্জ জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার বৃত্তি পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান শওকতুল ইসলাম শকু এমপিকে ভানুগাছ রেলওয়ে স্টেশনে ফুলেল শুভেচ্ছা কমলগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  কমলগঞ্জ মণিপুরী ললিতকলা একাডেমিতে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান কমলগঞ্জে প্রবাসী স্ত্রী ও মেয়ে কে পিটিয়ে আহত ও প্রাণনাশের হুমকি বিসমিল্লাহ এলপিজিগ্যাস স্টেশন এর ৩য় বছর পূর্তি কমলগঞ্জের অন্যতম পর্যটন কেন্দ্র শমশেরনগর গল্ফ মাট খুঁড়ে ফেলছে বাগান কর্তৃপক্ষ মৌলভীবাজার-৪ আসনে মনোনয়ন প্রত্যাহার করলেন এড.মোহাম্মদ আব্দুর রব,লড়াইয়ে বাকি ৬ জন কমলগঞ্জে বিওয়াইসি আয়োজনেব্লক, বাটিক ও প্রিন্ট প্রশিক্ষণ

কমলগঞ্জে আওয়ামীলীগের নেতার দখলে থাকা লাউয়াছড়ার বনেভূমি উদ্ধার

  • প্রকাশিত : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ১৮৭ বার দেখা হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধি::


মৌলভীবাজারের কমলগঞ্জে লাউয়াছড়ার প্রায় ৪একর জায়গা দখল করে রেখেছিলেন আওয়ামীলীগ নেতা জেনার আহমেদ। অবশেষে মৌলভীবাজারের কমলগঞ্জে লাউয়াছড়া জাতীয় উদ্যানে আওয়ামী লীগের প্রভাবশালী নেতার দখলে থাকা ৪একর জায়গা উদ্ধার করতে সক্ষম হয়েছে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ।

রোববার সকাল ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত ১০০ জন শ্রমিক নিয়ে লাউয়াছড়া জাতীয় উদ্যানের হীড বাংলাদেশের পশ্চিম পাশে লাউয়াছড়ার জায়গা উদ্ধারে অভিযান পরিচালনা করে বন বিভাগ।

অভিযানে উপস্থিত ছিলেন বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) জামিল মোহাম্মদ খান, রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম প্রমুখ।

তবে দখলদার জেনার আহমেদকে ফোনে পাওয়া যায়নি।

দখলদার মো. জেনার আহমেদ এর কাছ থেকে বন্ধক নিয়েছিলেন শ্রীমঙ্গল উপজেলার সিন্দারখান উপজেলার শাহআলম। তিনি জানান যে, ‘আমি জেনারের কাছ থেকে ৫বছরের লিজ নিয়ে এখানে লেবুর চাষ করেছি। অগ্রিম ২ বছরের ১লক্ষ বিশ হাজার টাকা দিয়েছি। বাকিটা টাকা লেবু বিক্রি ও বিভিন্ন সময় দেওয়া হবে এটা এগ্রিমেন্ট বলা আছে। তিনি বলেন যে, আমি গরীব মানুষ লেবু চাষ করেই তা বিক্রি করে আমার সংসার চলে। এখন এত টাকা ধরা খাব কখনো ভাবিনি।

বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) জামিল মোহাম্মদ খান জানান যে, ‘আমরা প্রায় ৪ একর বনের জায়গা উদ্ধার করেছি। তবে উদ্ধারের সময় কাউকে পাইনি। কেউ দাবী করতেও আসেনি।’

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সিলেট বিভাগীয় বন কর্মকর্তা ড. মো. জাহাঙ্গীর আলম বলেন যে,‌ ‘আমরা জায়গাটি উদ্ধার করেছি। এখানে ৪ একর মতো জায়গা বেদখল হয়ে ছিল। সেখানে পুরা জায়গায় লেবু গাছ লাগানো ছিল। আমরা সেই জায়গাগুলোতে বন্যপ্রাণীর উপযোগী গাছের চারা লাগিয়েছি।’

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed