1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
কমলগঞ্জে গৃহ নির্মাণ সামগ্রী ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান - আলোরদেশ২৪
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের অন্যতম পর্যটন কেন্দ্র শমশেরনগর গল্ফ মাট খুঁড়ে ফেলছে বাগান কর্তৃপক্ষ মৌলভীবাজার-৪ আসনে মনোনয়ন প্রত্যাহার করলেন এড.মোহাম্মদ আব্দুর রব,লড়াইয়ে বাকি ৬ জন কমলগঞ্জে বিওয়াইসি আয়োজনেব্লক, বাটিক ও প্রিন্ট প্রশিক্ষণ সড়ক উন্নয়ন কাজে বিপর্যস্ত শিক্ষা কার্যক্রম, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা বিয়ের কাবিনের জমিতে গড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সংসদীয় আসনে ৮ জনের মনোনয়নপত্র দাখিল জুলাই যুদ্ধা হাদি আর নেই, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি কমলগঞ্জে মহান বিজয় দিবসে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ চিতলীয়া প্রবাসী কল্যাণ সংগঠন এর শীতবস্ত্র বিতরণ ওসমান হাদীকে হত্যাচেষ্টার প্রতিবাদে কমলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

কমলগঞ্জে গৃহ নির্মাণ সামগ্রী ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান

  • প্রকাশিত : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৮ বার দেখা হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধি::

আন্তর্জাতিক মানবিক উন্নয়ন সংস্থা গুড নেইবারস্ বাংলাদেশ এর উদ্যোগে মৌলভীবাজারেের কমলগঞ্জ উপজেলার আদমপুরস্থ একে বাংলা স্কুল প্রাঙ্গনে বুধবার ( ১১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ ঘটিকায় বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের পরবর্তী পুনর্বাসন প্রকল্প (গৃহ নির্মাণ সামগ্রী, টয়লেট স্থাপন, সবজির বীজ ও সার বিতরণ) এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মধ্যে এককালীন বৃত্তি প্রদান অনুষ্ঠান) অনুষ্টিত হয়। আদমপুর ইউপি চেয়ারম্যান আবদাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার  জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, উপ সহকারী প্রকৌশলী সুজন আহমদ, উপজেলা কৃষি অফিসার জয়ন্ত কুমার রায়,বিদায়ী ম্যানেজার বিপুল রেমা, নবাগত ম্যানেজার মো: জুবেল শেখ, মৌলভীাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সিরাজ,কমলগঞ্জ প্রেসক্লাব আহ্বায়ক   এম এ ওয়াহিদ রুলু প্রমুখ।

উক্ত প্রকল্পের মাধ্যমে বন্যায় ক্ষতিগ্রস্ত আদমপুর এলাকার ৮০টি পরিবারকে ঘর মেরামতের সামগ্রী দেয়া হয়। প্রত্যেক পরিবার ২৪ পিস ঢেউটিন, ১০টি পিলার ও নগদ ৫০০০/= করে অনুদান প্রদান, ১২০টি পরিবারকে টয়লেট স্থাপনের জন্য সামগ্রী দেয়া হয়। প্রত্যেক পরিবার ৯ পিস ঢেউটিন, ৪টি পিলার, ৫টি রিং ও কমোড এবং প্রয়োজনীয় কাঠসহ টয়লেট স্থাপনের ব্যবস্থা করে দেয়া হয়।

ক্ষতিগ্রস্ত ২৮০টি কৃষক পরিবারকে ৩০ কেজি করে সার ও ৫ ধরণের সবজি বীজ দেয়া হয়। 

এছাড়াও ১৬ জন মেধাবী শিক্ষার্থীকে উচ্চ শিক্ষায় উৎসাহিত করার জন্য এককালীন শিক্ষাবৃত্তি  ১০০০০/= করে প্রদান করা হয়।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed