1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
কমলগঞ্জে নিংতম কাং টুর্নামেন্ট ২০২৫ এর শুভ উদ্বোধন - আলোরদেশ২৪
সংবাদ শিরোনাম :
ইসলামী ছাত্রশিবির কমলগঞ্জ সরকারী কলেজ শাখার উদ্যোগে গণ-ইফতার মাহফিল অনুষ্ঠিত কমলগঞ্জ জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার বৃত্তি পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান শওকতুল ইসলাম শকু এমপিকে ভানুগাছ রেলওয়ে স্টেশনে ফুলেল শুভেচ্ছা কমলগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  কমলগঞ্জ মণিপুরী ললিতকলা একাডেমিতে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান কমলগঞ্জে প্রবাসী স্ত্রী ও মেয়ে কে পিটিয়ে আহত ও প্রাণনাশের হুমকি বিসমিল্লাহ এলপিজিগ্যাস স্টেশন এর ৩য় বছর পূর্তি কমলগঞ্জের অন্যতম পর্যটন কেন্দ্র শমশেরনগর গল্ফ মাট খুঁড়ে ফেলছে বাগান কর্তৃপক্ষ মৌলভীবাজার-৪ আসনে মনোনয়ন প্রত্যাহার করলেন এড.মোহাম্মদ আব্দুর রব,লড়াইয়ে বাকি ৬ জন কমলগঞ্জে বিওয়াইসি আয়োজনেব্লক, বাটিক ও প্রিন্ট প্রশিক্ষণ

কমলগঞ্জে নিংতম কাং টুর্নামেন্ট ২০২৫ এর শুভ উদ্বোধন

  • প্রকাশিত : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২২৯ বার দেখা হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে বাংলাদেশ  মণিপুরী কাং ফেডারেশনের উদ্যোগে ‘নিংতম কাং টুর্নামেন্ট -২০২৫ এর শূভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় মৌলভীবাজারের আদমপুর ইউনিয়নের নয়াপত্তনস্থ কাংশং এ বাংলাদেশ মনিপুরী কাং ফেডারেশন আয়োজিত নিংতম কাং টুর্নামেন্টে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন বাংলাদেশ মণিপুরী কাং ফেডারেশনের উপদেষ্টা রাধামোহন সিংহ।

ফেডারেশনের সভাপতি বিশিষ্ট সমাজসেবক ইবুংহাল সিংহ শ্যামল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কাং ফেডারেশনের প্রাক্তন সভাপতি কে মনীন্দ্র সিংহ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মনিপুরী কাং ফেডারেশনের প্রাক্তন সাধারণ সম্পাদক হিরণ্ময় সিংহ।

এছাড়া অনুষ্ঠানে বাংলাদেশ মণিপুরী কাং ফেডারেশনের সাধারন সম্পাদক নারেংবম সমরজিত সিংহ, সদস্য নোংমাইথেম অশোক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী খেলায় কোনাগাঁও উজাও লাইরেম্বী কাংখুৎ ৭ – ৫ পয়েন্টে হামোমখুল মহাদেব কাংখুৎকে পরাজিত করে।এবারের নিংতম কাং টুর্নামেন্টে  ৬টি দল অংশগ্রহণ করছে।

উল্লেখ্য, ‘কাং খেলা’ মণিপুরীদের ঐতিহ্যবাহী এক ধরনের অভ্যন্তরীন খেলা। দ্বাদশ শতাব্দীতে মহারাজ ‘লোইতোংবা’র শাসনামলে কাং খেলা উদ্ভাবিত হয়। এই খেলার জন্য বড় এক মণ্ডপঘরের প্রয়োজন হয়। সেখানে নির্ধারিত মাপে কোর্ট কেটে দুই পক্ষের মধ্যে খেলা হয়। ফাইবার নির্মিত নির্দিষ্ট মাপের কালো রঙের ‘কাং’ নিয়ে খেলা হয়। এক-এক দলে সাতজন করে খেলোয়াড় থাকে। প্রথমে দাঁড়িয়ে ‘চেকফৈ’ মারতে হয়। অপর প্রান্তে বসানো নির্ধারিত টার্গেট দুইবার স্পর্শ করতে পারলে বসে ‘লমথা’ মারার যোগ্যতা অর্জিত হয়। লমথা যথানিয়মে টার্গেট স্পর্শ করতে পারলে একটি পয়েন্ট অর্জন করে। এক পক্ষ পয়েন্ট অর্জনে ব্যর্থ হলে অপর পক্ষ খেলার সুযোগ পায়। এভাবে খেলা এগিয়ে চলে এবং নির্ধারিত সময়ের শেষে যে দলের পয়েন্ট বেশি হবে, তারাই বিজয়ী হয়।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed