1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
কমলগঞ্জ জেমস্ সমাজ কল্যান পরিষদ ক্যাশ মানি নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন - আলোরদেশ২৪
সংবাদ শিরোনাম :
ইসলামী ছাত্রশিবির কমলগঞ্জ সরকারী কলেজ শাখার উদ্যোগে গণ-ইফতার মাহফিল অনুষ্ঠিত কমলগঞ্জ জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার বৃত্তি পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান শওকতুল ইসলাম শকু এমপিকে ভানুগাছ রেলওয়ে স্টেশনে ফুলেল শুভেচ্ছা কমলগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  কমলগঞ্জ মণিপুরী ললিতকলা একাডেমিতে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান কমলগঞ্জে প্রবাসী স্ত্রী ও মেয়ে কে পিটিয়ে আহত ও প্রাণনাশের হুমকি বিসমিল্লাহ এলপিজিগ্যাস স্টেশন এর ৩য় বছর পূর্তি কমলগঞ্জের অন্যতম পর্যটন কেন্দ্র শমশেরনগর গল্ফ মাট খুঁড়ে ফেলছে বাগান কর্তৃপক্ষ মৌলভীবাজার-৪ আসনে মনোনয়ন প্রত্যাহার করলেন এড.মোহাম্মদ আব্দুর রব,লড়াইয়ে বাকি ৬ জন কমলগঞ্জে বিওয়াইসি আয়োজনেব্লক, বাটিক ও প্রিন্ট প্রশিক্ষণ

কমলগঞ্জ জেমস্ সমাজ কল্যান পরিষদ ক্যাশ মানি নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

  • প্রকাশিত : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৯৫ বার দেখা হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ পৌর এলাকার ২নং ওয়ার্ডে জেমস্ সমাজ কল্যান পরিষদের আয়োজনে ক্যাশ মানি নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ ফেব্রুয়ারি ) সন্ধ্যা সাড়ে ৮টায় উপজেলার পৌর এলাকার ২নং ওয়ার্ডের কমলগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলার উদ্বোধন করা হয়।

কমলগঞ্জ পৌর কাউন্সিলর সৈয়দ জামাল হোসেন এর সভাপতিত্বে উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী ও ব্যাংকার মো. সালা উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- সুস্থ দেহ ও সুস্থ মন একজন মানুষকে সবসময় এগিয়ে রাখে। নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলা করতে হবে। সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে প্রধান অতিথি সবাইকে নিয়ে জেমস্ সমাজ কল্যান পরিষদ ক্যাশ মানি নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন শুভ উদ্বোধন করেন।

খেলার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌর সভার সাবেক পৌর মেয়র মো. আবু ইব্রাহিম জমসেদ।

ধারাভাষ্যকার খাঁন মোহাম্মদ হোসাইন আহমেদ এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ প্রেসক্লাবের আহব্বায়ক এমএ ওয়াহিদ রুলু, কমলগঞ্জ উপজেলার সাবেক ফুটবলার সোয়েব আহমেদ, হাজী নোমান, মুজিব আহমেদ, আরমান হোসেন দোলন, সিও মাছুম আহমেদ, রুমেল আহমেদ, কবির আহমেদ, এসআই দিপক সরকার,  বাংলাদেশ মানবিক পুলিশ সদস্য ও বিশিষ্ট সমাজ সেবক ছিদ্দিকুর রহমান সাদেক, সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজা,আশরাফ সিদ্দিক পারভেজ, সালাহউদ্দিন শুভ, জাহেদ আহমদ রাজন আবেদীন, মুমিন ইসলাম প্রমুখ।

নকআউট পদ্ধতিতে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে অংশ নেন ডায়মন্ড স্পোটিং ক্লাব রামপাশা বনাম সৈরভ স্পোটিং ক্লাব আলেপুর। খেলায় পর্যায়ক্রমে রেফারির দায়িত্বে ছিলেন রঞ্জিত পাল, মুজিবুর রহমান দুলু ও জমসেদ।

মিনি নাইট ফুটবল টুর্নামেন্টের উদ্ভোধনী খেলায় প্রচুর দর্শকের উপস্থিতি লক্ষ্যে করা গেছে। করতালি, চিৎকার এবং উৎসব মূখর পরিবেশে আনন্দের সাথে খেলা উপভোগ করেন।

উল্লেখ্য,জেমস্ সমাজ কল্যান পরিষদ মিনি ফুটবল নাইট টুর্নামেন্টে সর্বমোট ৩২টি দল নাম তালিকাভুক্ত হয়েছে। জেমস্ সমাজ কল্যান পরিষদ মিনি ফুটবল নাইট টুর্নামেন্ট পরিচালনা কমিটির সার্বিক দায়িত্বে রয়েছেন। উদ্বোধনী প্রথম খেলায় ট্রাইবেকারে সৈরভ স্পোটিং ক্লাব আলেপুর ৩-২ গোলে পরাজিত করে ডায়মন্ড স্পোটিং ক্লাব রামপাশাকে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed