সংবাদ শিরোনাম :
সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে কমলগঞ্জে সংবাদ সম্মেলন কমলগঞ্জে এসএসসি-২৬ মণিপুরী কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান কমলগঞ্জে ১৫৪ মণ্ডপে দুর্গাপূজা শুরু, নিরাপত্তায় পুলিশের টহল জোরদার কমলগঞ্জে বেড়া কেটে রাস্তার তৈরীর অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন কমলগঞ্জে ১ হাজার ৮০ জন চা শ্রমিকের মাঝে ধনা বাউরির বস্ত্র বিতরণ কমলগঞ্জে টমেটো ক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ, কৃষকের ক্ষতি ৩ লাখ টাকা কমলগঞ্জে মিরতিংগা চা বাগানে দূর্গাপুজার বোনাস ও বকেয়ার দাবিতে ১,০১৭ শ্রমিকের অবস্থান ধর্মঘট মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখায় মৃত্যুর দাবি ২০ লক্ষ টাকা প্রদান চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য ভানুগাছ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী আফরোজ উদ্দিনের ইন্তেকাল

আখেরি মোনাজাতে মুসল্লিদের কান্নার মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমা

  • প্রকাশিত : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৪৯ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক নিউজ ::

টঙ্গীর তুরাগ নদীর তীরে তাবলিগ জামাত আয়োজিত এ বছরের বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে। মোনাজাতের সময় ‘আমিন আমিন’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে ইজতেমা ময়দান, হাজারো মুসল্লি আবেগে কান্নায় ভেঙে পড়েন।
রোববার (১৬ই ফেব্রুয়ারি) দুপুর ১টা ৮ মিনিটে দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত শেষ হয়।
১২টা ৩৮ মিনিটে মোনাজাত পরিচালনা করেন মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।


এর আগে, ফজরের নামাজের পর বয়ান করেন দিল্লির নিজামউদ্দিনের মাওলানা মোরসালিন, যার তরজমা করেন বাংলাদেশের মাওলানা মুফতি আজিম উদ্দিন। সকাল সাড়ে ৯টায় হেদায়েতি বয়ান দেন মাওলানা ইউসুফ বিন সাদ, যা বাংলায় তরজমা করেন মাওলানা মুনির বিন ইউসুফ।
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে এখন পর্যন্ত তিনজন মুসল্লির মৃত্যুর খবর পাওয়া গেছে। এবারের দ্বিতীয় পর্ব শুরু হয় গত ১৪ই ফেব্রুয়ারি।


এর আগে, ৩১শে জানুয়ারি থেকে শুরু হওয়া জোবায়েরপন্থীদের প্রথম পর্বের দুই ধাপের বিশ্ব ইজতেমা শেষ হয় গত ৫ই ফেব্রুয়ারি।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd