সংবাদ শিরোনাম :
মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখায় মৃত্যুর দাবি ২০ লক্ষ টাকা প্রদান চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য ভানুগাছ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী আফরোজ উদ্দিনের ইন্তেকাল কমলগঞ্জে আদালতের নিষেধাজ্ঞার জমিতে ধান কাটাকে কেন্দ্র করে হামলার অভিযোগ কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত

ঈদুল আজহার ছুটি১০ দিন দুই শনিবার অফিস করতে হবে

  • প্রকাশিত : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ৩৬৫ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক নিউজ :

এবারের কোরবানির ঈদ ঘিরে সব মিলিয়ে টানা ১০ দিনের সরকারি ছুটি অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ।

মঙ্গলবার (৬মে ২০২৫) উপদেষ্টা পরিষদের বৈঠকে ছুটির বিষয়টি অনুমোদন হয় বলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন।

বৈঠকের পর তিনি এক ফেইসবুক পোস্টে লেখেন, কেবিনেটের সিদ্ধান্ত অনুযায়ী এবার ঈদুল আজহায় ১০ দিনের ছুটি থাকবে।

আর ১৭ ও ২৪ মে সাপ্তাহিক ছুটির দিন হলেও এই দুইদিন অফিস খোলা থাকবে।

চাঁদ দেখা সাপেক্ষ আগামী ৭ জুন বাংলাদেশে কোরবানির ঈদ হতে পারে। ওই দিনটির আগে ৫ ও ৬ জুন এবং পরে ৮ থেকে ১০ জুন মিলিয়ে মোট ৬ দিনের ছুটি আগেই ঘোষণা করা হয়েছিল।

এর সঙ্গে নির্বাহী আদেশে ১১ ও ১২ জুনের ছুটি যোগ করেছে উপদেষ্টা পরিষদ। আর তার পর ১৩ ও ১৪ জুন শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি।

ফলে এবার ৫ থেকে ১৪ জুন একটানা দশ দিনের দীর্ঘ অবকাশ মিলে যাচ্ছে সরকারি চাকরিজীবীদের।

শফিকুল আলম বলেন, “এটা সরকারি অফিসের জন্য। ব্যাংক বা অন্য কিছুর জন্য নয়। এর জন্য আবার মে মাসের দুটি শনিবার অফিস খোলা রাখা হয়েছে।”

এবার রোজার ঈদে ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা নয় দিন ছুটি ছিল। কোরবানির ঈদের ছুটি তাকেও ছাড়িয়ে গেল।

এছাড়াও উপদেষ্টা পরিষদের বৈঠকে সাইবার সুরক্ষা অধ্যাদেশের খসড়া অনুমোদন হয়েছে বলে জানান প্রেস সচিব।

বিকালে সংবাদ সম্মেলন করে উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত বিস্তারিতভাবে জানানোর কথা রয়েছে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd